বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির নিজস্ব মঞ্চ

রবীন্দ্রনাথ ও নজরুল

26 May, 2026 - By Bangla WorldWide

গত আড়াই দশকে মেয়েদের সার্বিক বিবর্তন

18 February, 2026 - 12:00:00 PM

বাংলা ওয়ার্ল্ডওয়াইড প্রতিবেদন, গত ৬ই ফেব্রুয়ারি অত্যন্ত মনোজ্ঞ একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয় পৃথিবীর বিভিন্ন দেশ ও বিভিন্ন পেশা থেকে আসা ত্রিশ জন নারীকে নিয়ে। বিষয় - গত আড়াই দশকে মেয়েদের সার্বিক বিবর্তন। সভাপতিত্ব করেন ডঃ নন্দিতা চ‍্যাটার্জী, ভারত সরকারের পূর্বতন সচিব ও বর্তমানে রাষ্ট্রসংঘের উপদেষ্টা।   সেখানে শিক্ষাবিদ, বিজ্ঞানীদের সঙ্গে ছিলেন শিল্প-সংষ্কৃতির জগৎ, সাংবাদিকতা, আইন এবং দূরদর্শন থেকে আসা বিভিন্ন ব্যক্তিত্ব। বিচিত্র অভিজ্ঞতার  নারীরা তাঁদের নিজস্ব বক্তব্য রাখেন। ছিল অজস্র প্রতিবন্ধকতা  ঠেলে নিজেদের প্রস্ফুটিত  হবার কাহিনী, যেখানে আমরা শুনেছি গত পঁচিশ বছরে বিভিন্ন দিকে মেয়েদের অগ

আরও পড়ুন

মনের কথা ভাষা পেত তাঁর কলমে

5 December, 2025 - 12:00:00 PM

বাংলা ওয়ার্ল্ডওয়াইড প্রতিবেদন “আমার গানের স্বরলিপি লেখা রবেপান্থপাখির কূজন কাকলি ঘিরেআগামী পৃথিবী কান পেতে তুমি শুনোআমি যদি আর নাই আসি হেথা ফিরে—” এ শুধু গান নয়, এ যেন এককবির অস্তিত্বের ঘোষণা। কালের নিয়মে বদলেছে সব। বদলায়নি এক গীতিকারের কথার আকর্ষণ তিনি গৌরীপ্রসন্ন মজুমদার। শতবর্ষে আপামর বাঙালির সঙ্গে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে বাংলা ওয়ার্ল্ডওয়াইড। গৌরীপ্রসন্নের লেখা গানের এক বড় শক্তি ছিল আবেগ। বাংলা সিনেমাকে আম জনতার কাছে জনপ্রিয় করে তুলতে তাঁর অবদান উত্তম-সুচিত্রা, হেমন্ত-মান্নার থেকে কোনও অংশে কম নয়। ১৯২৫ সালের ৫ ডিসেম্বর, গ্রাম বাংলার গোপালনগরে জন্ম হয় বাংলা গানের স্বর্ণযুগের এই গীতিকার

আরও পড়ুন

জন্মশতবর্ষে ঋত্বিক: সীমান্ত পেরিয়ে সৃষ্টির উত্তরাধিকার

6 November, 2025 - 11:30:00 AM

বাংলা সিনেমার ত্রয়ী— সত্যজিৎ, ঋত্বিক ও মৃণাল-এর অন্যতম ঋত্বিক কুমার ঘটক। ৪ নভেম্বর ছিল তাঁর জন্মশতবার্ষিকী। তাঁর ছবিতে বারবার ফিরে এসেছে দেশভাগের ইতিহাস ও ছিন্নমূল মানুষের যন্ত্রণা— যার ধারাবাহিক প্রকাশ তাঁর দেশভাগ ত্রয়ী: মেঘে ঢাকা তারা (১৯৬০), কোমল গান্ধার (১৯৬১) ও সুবর্ণরেখা (১৯৬৫)।

আরও পড়ুন

দেশবন্ধুর বিকল্প রাজনীতি

5 November, 2025 - 11:30:00 AM

ডঃ সেমন্তী ঘোষ সহযোগী সম্পাদক এবং প্রধান, সম্পাদনা বিভাগ, আনন্দবাজার পত্রিকা ‘‘আমাদের এমনই অভ্যাস যে যাঁকে এক বার নেতৃপদে বরণ করি, তাঁর উপর এত ভার চাপাই, তাঁর কাছ থেকে এত বেশি বেশি দাবি করি যে কোনও মানুষের পক্ষে এত ভার বহন বা এত আশা পূরণ করা সম্ভব নয়।’’ চিত্তরঞ্জন দাশের অকালপ্রয়াণের খবর পেয়ে শোকাহত তরুণ সুভাষচন্দ্র বসু মান্দালয় জেলে বসে এই কথা লিখেছিলেন। নেহাত কথার কথা নয়, সত্যিই ১৯২০-র দশকের প্রথম ভাগে ভারতের জাতীয় আন্দোলনের একটা বিরাট ভার বহন করছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, চেষ্টা করছিলেন দেশবাসীর অনেক আশা পূরণের। অসহযোগ আন্দোলন শেষ হয়েছে ১৯২২ সালে, গান্ধীজির নির্দেশে। তবে দেশে তখনও ব্রিটি

আরও পড়ুন

বার্লিনে এক টুকরো কলকাতা: দুর্গোৎসবে তিন প্রজন্মের মিলন

1 November, 2025 - 11:30:00 AM

শাল্মলী কুণ্ডু প্রাক্তন সাংবাদিক ও নমস্তে বার্লিন ই.ভি.-এর সাংস্কৃতিক দলের সক্রিয় সদস্য, জার্মানি এই শরতে বার্লিন আবারও প্রত্যক্ষ করেছিল এক অনন্য পুনর্মিলনের মুহূর্ত। শহরের প্রাচীনতম দুর্গাপূজা আয়োজক দল, নমস্তে বার্লিন ই.ভি., নতুন উদ্যমে ফিরিয়ে এনেছিল সেই উৎসবের আবহ, যা শুরু হয়েছিল ১৯৭৫ সালে, কয়েকজন প্রবাসী বাঙালির অদম্য ভালোবাসা আর মাতৃভূমির টানে। চার দশকেরও বেশি সময় ধরে টিকে থাকা এই পূজা আজ হয়ে উঠেছে বার্লিনে বাঙালির পরিচয়ের প্রতীক। এই বছরের পূজার আবহ ছিল বিশেষত আবেগঘন। কোভিড মহামারির দীর্ঘ বিচ্ছিন্নতা পেরিয়ে আবার একত্রিত হয়েছিল প্রজন্মের পর প্রজন্ম। প্রথম প্রজন্মের অনেকেই আজ আর নেই, কিন্তু

আরও পড়ুন

আমার দেখা দুর্গাপূজা

10 October, 2025 - 11:30:00 AM

ডাঃ দুলাল বসু  কলকাতার প্রাক্তন শেরিফ, বিশিষ্ট চিকিৎসক প্রাক স্বাধীনতার মুহূর্তের আমার শিশু চোখে দেখা বাংলাদেশের বর্ধিষ্ণু গ্রাম কেন্দ্রিক দুর্গাপূজা মানে গ্রামের মধ্যখানে অনেকটা সেন্ট্রাল পার্কের ধাঁচে পল্লীমঙ্গল মাঠের সকলকে নিয়ে একচালা দুর্গা প্রতিমার আরাধনা (পূজার রীতিনীতি মেনে)। সঙ্গে এটাও দেখেছি কতিপয় ধনীর গ্রাম বাড়িতে (অনেকটা জমিদারদের মত) বৃহৎ আকারে সেই একচালা দুর্গা মূর্তি পূজা- তাদের নিজস্ব ঠাকুরদালানের নির্দিষ্ট স্থানে উপস্থাপনা করে। সঙ্গে অনেকটা মেলার মতো শিশু বিনোদনের খেলা ও রাত্রে ছোট মতো যাত্রা ও সার্কাস। এতকিছু আড়ম্বরের ভিতর পূজার নিয়ম অবশ্যই তারা মেনে চলত।  স্বাধীনতার পর

আরও পড়ুন

দূর প্রবাসে উৎসবের ঐক্য— নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চ দুর্গাপূজা

8 October, 2025 - 11:30:00 AM

দূর অচেনা ভূমি, সাদা মেঘে মোড়া আকাশ — সেই নিউজিল্যান্ডের অওতেয়ারোয়ায় (Aotearoa) এবার পড়েছে দুর্গাপূজার রঙ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব এখানে শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং বিশ্বব্যাপী ঐক্যের এক প্রতীক। ইউনেস্কোর “ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ” তালিকায় অন্তর্ভুক্ত এই উৎসবের মাহাত্ম্য যেন নতুন করে ধরা দিল ক্রাইস্টচার্চ শহরে অনুষ্ঠিত দুর্গাপূজার দশম বছরে।

আরও পড়ুন

বিজ্ঞান হিতৈষী সংস্কৃত পন্ডিত

26 September, 2025 - 11:30:00 AM

বিদ্যাসাগরের জন্মদিন এলেই মনে প্রশ্ন ওঠে ওই সংস্কৃত বিজ্ঞানমনস্ক মানবতাবাদী ধর্মের সঙ্গে এখনকার নব্য বাঙালি সহমত পোষণ করেন তো?‌

আরও পড়ুন

“সময় গেলে সাধন হবে না”—ফরিদা পারভিনকে অমর শ্রদ্ধাঞ্জলি

15 September, 2025 - 05:15:00 PM

সামিয়া মহসীন “সময় গেলে সাধন হবে না”— ফরিদা পারভিনের কণ্ঠে এই গান আমাদের শিখিয়েছে জীবনের অমূল্য সত্য। সময় ফুরিয়ে গেলে আর সাধনা করার সুযোগ থাকে না; মানুষ তার দায়িত্ব, তার মানবিকতা, তার সত্যের পথে ফিরে আসতে চাইলেও তখন আর ফিরে আসা যায় না। এই বাণী শুধু লালনের দর্শন নয়, ফরিদা পারভিনের গাওয়া সুরে তা হয়ে উঠেছিল আমাদের হৃদয়ের গভীর উপলব্ধি। আজ তিনি নেই। কিন্তু তাঁর কণ্ঠে লালনের গান যেন প্রানবন্ত হয়ে শ্রোতাকূলের আত্মা ছুঁয়ে যেত। তিনি ছিলেন লালনসঙ্গীতের অমর সাধিকা, যিনি গানের ভেতর দিয়ে আমাদের মনে করিয়ে দিয়েছেন—মানুষের জীবনে সময়ের মূল্য, মানবতার মূল্য। ফরিদা পারভিনের গাওয়া “খাঁচার ভেতর অচিন পাখি” আমাদের শ

আরও পড়ুন

“জাগো বাহে কোনঠে সবায়” – নূরলদীনের কণ্ঠে উচ্চারিত এই লাইনটি এখন একটি প্রতীকী ও বিপ্লবী আহ্বান

12 August, 2025 - 11:45:00 AM

নুরলদীনের সারাজীবন একটি ঐতিহাসিক ও রাজনৈতিক নাটক, যা লিখেছেন প্রখ্যাত বাঙালি নাট্যকার সৈয়দ শামসুল হক। এই নাটকটি প্রথম প্রকাশিত হয় ১৯৮১ সালে, এবং এটি বাংলা নাট্যসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

আরও পড়ুন

SUBSCRIBE TO NEWSLETTER

SUSCRIBETE