বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির নিজস্ব মঞ্চ

কবি সম্মেলন

12 March, 2026 - By Editor Role

'ভদ্রলোক একটি ঐতিহাসিক 'সংখ্যালঘু', 'অস্তিত্ব হীন জাতি'

12 March, 2026 - 02:00:00 AM

বাংলা ওয়ার্ল্ডওয়াইড প্রতিবেদন: "আমরা বাঙালি, এ কথা জানাই গর্ব ও গৌরবে,/বাংলার বুকে আজও বেঁচে আছি অতীতের সৌরভে।" 'ভদ্রলোক'—শব্দটি বাঙালির সঙ্গে যেন অদৃশ্য সুতোয় বাঁধা। সমাজে, সাহিত্যে, রাজনীতিতে কিংবা সংস্কৃতিচর্চায়—বাঙালিকে প্রায়শই একটি বিশেষ পরিচয়ে চিহ্নিত করা হয়েছে: তিনি নাকি ভদ্র, মার্জিত, সংস্কৃতিমনস্ক ও বুদ্ধিদীপ্ত। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের সময়ে, বিশেষত রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়–এর মতো মনীষীদের হাত ধরে যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির উত্থান ঘটেছিল, তাদেরই বলা হতো ‘ভদ্রলোক’। এই ‘ভদ্রলোক’ পরিচয়টি কেবল আচার-আচরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; ...

আরও পড়ুন

OUR CONSTITUTION: REALIZATION OF ITS VISION AND ASPIRATIONS

24 February, 2026 - 02:00:00 AM

  V.SUDHISH PAI,Legal Luminary The Constitution of India is one of the most comprehensive and well-drafted in spite of its elephantine size. It is one of the finest products of human ingenuity. Our Constitution represents a summit of consensus in India’s political history. It manifests the best in our past traditions, provides a considered response to the needs and aspirations of the present, and possesses sufficient flexibility to handle and weather the requirements of the future. It is an instrument drawn with such meticulous care by a remarkably wise, articulate, and erudite pantheon of pe...

আরও পড়ুন

বাংলা কে লেখে/কে পড়ে?

21 February, 2026 - 12:30:00 PM

বাংলা ওয়ার্ল্ডওয়াইড প্রতিবেদন, বাংলা ভাষা বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও প্রাচীন ভাষাগুলোর মধ্যে একটি। এই ভাষা যেমন বইয়ের পাতায় বেঁচে থাকে, তেমনি বেঁচে থাকে কথোপকথনে, গানে, স্লোগানে ও প্রতিবাদে। তবে বর্তমানে এই ভাষাই সংকটের মুখে। সেই তাগিদে বাংলা ওয়ার্ল্ডওয়াইড আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক বাঙালি সম্মেলনের প্রথমদিন আলোচনাসভার একটি বিষয় ছিল "বাংলা কে লেখে/কে পড়ে?" আলোচনাসভাটি সঞ্চালনা করেন লেখিকা সেমন্তী ঘোষ। এই সভার বক্তা ছিলেন অধ্যাপক পবিত্র সরকার, সাহিত্যিক ডাঃ নবকুমার বসু ও লেখিকা অনিতা অগ্নিহোত্রী। সভার শুরুতেই সঞ্চালিকা সেমন্তী ঘোষ একটি সমীক্ষার উল্লেন করে বলেন গত বছরের তুলনায় এবছর কলকাতা ...

আরও পড়ুন

অগ্নিবৃক্ষ তিনি, আমরা বহ্ন্যুৎসবের প্রত্যক্ষদর্শী

11 December, 2025 - 11:00:00 AM

নবকুমার বসু প্রখ্যাত সাহিত্যিক ও চিকিৎসক প্রয়াণের সাড়ে তিন দশকেরও অধিক অতিক্রান্ত হওয়ার পরে বঙ্গসাহিত্য মাধ্যমে প্রাসঙ্গিক ভূমিকায় থাকা সম্ভবত আধুনিক বাংলা সাহিত্যের বিরল ঘটনা। সমরেশ বসু তথা কালকূট তাঁর জীবদ্দশার একেবারে শেষপ্রান্ত পর্যন্ত লিখতে লিখতে কলমটি সরিয়ে রেখেছিলেন ১৯৮৮ খ্রিস্টাব্দের ১২ মার্চ। তখন তাঁর বয়স চৌষট্টি বছর। আজ থেকে প্রায় ছত্রিশ বছর আগে। এই ডিসেম্বর মাসের ১১ তারিখে, জন্মদিনের হিসেব অনুযায়ী আমার প্রয়াত পিতৃদেবের (আর দু মাস পরে) জন্ম শতবার্ষিকীর পূর্তি আসছে। সাধারণত বাঙালি সাহিত্যিকরা বাঙালি পাঠকের মন থেকে মৃত্যুর এতো বছর পরে পুরোপুরি মুছে না-গেলেও, অনেকটাই ঝাপসা ও বিবর্ণ হয়

আরও পড়ুন

মনের কথা ভাষা পেত তাঁর কলমে

5 December, 2025 - 12:00:00 PM

বাংলা ওয়ার্ল্ডওয়াইড প্রতিবেদন “আমার গানের স্বরলিপি লেখা রবেপান্থপাখির কূজন কাকলি ঘিরেআগামী পৃথিবী কান পেতে তুমি শুনোআমি যদি আর নাই আসি হেথা ফিরে—” এ শুধু গান নয়, এ যেন এককবির অস্তিত্বের ঘোষণা। কালের নিয়মে বদলেছে সব। বদলায়নি এক গীতিকারের কথার আকর্ষণ তিনি গৌরীপ্রসন্ন মজুমদার। শতবর্ষে আপামর বাঙালির সঙ্গে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে বাংলা ওয়ার্ল্ডওয়াইড। গৌরীপ্রসন্নের লেখা গানের এক বড় শক্তি ছিল আবেগ। বাংলা সিনেমাকে আম জনতার কাছে জনপ্রিয় করে তুলতে তাঁর অবদান উত্তম-সুচিত্রা, হেমন্ত-মান্নার থেকে কোনও অংশে কম নয়। ১৯২৫ সালের ৫ ডিসেম্বর, গ্রাম বাংলার গোপালনগরে জন্ম হয় বাংলা গানের স্বর্ণযুগের এই গীতিকার

আরও পড়ুন

জন্মশতবর্ষে ঋত্বিক: সীমান্ত পেরিয়ে সৃষ্টির উত্তরাধিকার

6 November, 2025 - 11:30:00 AM

বাংলা সিনেমার ত্রয়ী— সত্যজিৎ, ঋত্বিক ও মৃণাল-এর অন্যতম ঋত্বিক কুমার ঘটক। ৪ নভেম্বর ছিল তাঁর জন্মশতবার্ষিকী। তাঁর ছবিতে বারবার ফিরে এসেছে দেশভাগের ইতিহাস ও ছিন্নমূল মানুষের যন্ত্রণা— যার ধারাবাহিক প্রকাশ তাঁর দেশভাগ ত্রয়ী: মেঘে ঢাকা তারা (১৯৬০), কোমল গান্ধার (১৯৬১) ও সুবর্ণরেখা (১৯৬৫)।

আরও পড়ুন

দেশবন্ধুর বিকল্প রাজনীতি

5 November, 2025 - 11:30:00 AM

ডঃ সেমন্তী ঘোষ সহযোগী সম্পাদক এবং প্রধান, সম্পাদনা বিভাগ, আনন্দবাজার পত্রিকা ‘‘আমাদের এমনই অভ্যাস যে যাঁকে এক বার নেতৃপদে বরণ করি, তাঁর উপর এত ভার চাপাই, তাঁর কাছ থেকে এত বেশি বেশি দাবি করি যে কোনও মানুষের পক্ষে এত ভার বহন বা এত আশা পূরণ করা সম্ভব নয়।’’ চিত্তরঞ্জন দাশের অকালপ্রয়াণের খবর পেয়ে শোকাহত তরুণ সুভাষচন্দ্র বসু মান্দালয় জেলে বসে এই কথা লিখেছিলেন। নেহাত কথার কথা নয়, সত্যিই ১৯২০-র দশকের প্রথম ভাগে ভারতের জাতীয় আন্দোলনের একটা বিরাট ভার বহন করছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, চেষ্টা করছিলেন দেশবাসীর অনেক আশা পূরণের। অসহযোগ আন্দোলন শেষ হয়েছে ১৯২২ সালে, গান্ধীজির নির্দেশে। তবে দেশে তখনও ব্রিটি

আরও পড়ুন

বিজ্ঞান হিতৈষী সংস্কৃত পন্ডিত

26 September, 2025 - 11:30:00 AM

বিদ্যাসাগরের জন্মদিন এলেই মনে প্রশ্ন ওঠে ওই সংস্কৃত বিজ্ঞানমনস্ক মানবতাবাদী ধর্মের সঙ্গে এখনকার নব্য বাঙালি সহমত পোষণ করেন তো?‌

আরও পড়ুন

বাইশে শ্রাবণ

7 August, 2025 - 01:05:00 AM

২২শে শ্রাবণ

আরও পড়ুন

স্বামীর মৃত্যুদিনেও রোগী দেখতে বেরিয়েছিলেন তিনি (দ্বিতীয় পর্ব)

1 July, 2025 - 12:30:00 PM

কৃষ্ণা রায় অধ্যাপিকা ও লেখিকা প্রথম পর্বের পর... মেধাবী হওয়া সত্ত্বেও কলকাতা মেডিক্যাল কলেজের এম.বি. ডিগ্রি কাদম্বিনীর জীবনে অধরা-ই রয়ে গেল। আমল ব্রিটিশ আভিজাত্যে স্নাত অধ্যাপক ডা. রাজেন্দ্রচন্দ্র চন্দ্র কাদম্বিনীকে 'মিডওয়াইফারি' আর 'মেটিরিয়া মেডিকা'র মৌখিক পরীক্ষায় পরপর দুবার পাশের নম্বর দেননি। তবে কলেজের অধ্যক্ষ ড. কোটসের বদান্যতায় পেলেন জি বি এম এস ডিগ্রি। তাতেও কিছু হল না। কিছুদিন প্র্যাক্টিস করার পর বুঝলেন পরাধীন দেশের নারী চিকিৎসকের যথাযথ সম্মান-প্রতিষ্ঠা ব্রিটিশ সাম্রাজ্যে পাওয়া যাবে না। পেতে হলে বিদেশী ডিগ্রি দরকার। তখন তাঁর পাঁচটি সন্তান জন্মে গেছে। কনিষ্ঠ প্রভাতচন্দ্র মাত্র দেড় বছরে

আরও পড়ুন

SUBSCRIBE TO NEWSLETTER

SUSCRIBETE