Artificial Intelligence and its Impact
বাংলা ওয়ার্ল্ডওয়াইড প্রতিবেদন:
কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে মানুষের সাহায্যকারী

বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তাভাবনা, কাজ এবং ভবিষ্যতের উপরে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে। চিকিৎসা, শিক্ষা, গবেষণা, শিল্প- প্রায় সব ক্ষেত্রেই এই কৃত্রিম বুদ্ধিমত্তা, এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এই উন্নতির সঙ্গে সঙ্গে কিছু আশঙ্কা এবং নৈতিক সমস্যারও সৃষ্টি হচ্ছে। বাংলা ওয়ার্লড ওয়াইড আয়োজিত বিশ্ব বাঙালি সম্মেলনের দ্বিতীয় দিন, ৭ ফেব্রুয়ারি শিক্ষাবিদ, চিকিৎসক ও প্রযুক্তিবিদ ও কর্পোরেট কর্তা এই ভাবেই কৃত্রিম মেধাকে উপস্থাপিত করলেন। এই আলোচনা সভাটির সঞ্চালনা করেন শ্রী অঞ্জন বন্দ্যোপাধ্যায়, বিজউইন সলিউশন্স প্রাইভেট লিমিটেড-এর অন্যতম প্রতিষ্ঠাতা।

অধ্যাপক প্রবাল রায়চৌধুরী, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতা–এর মতে, প্রযুক্তি যত আধুনিক হোক না কেন, তাতে যদি মানুষের অনুভূতি ও সহানুভূতি না থাকে, তাহলে তা সমাজের প্রকৃত উন্নতি করতে পারে না। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে অনেকগুলো প্রক্রিয়ার সমষ্টি—এটি নিজে চিন্তা করতে বা অনুভব করতে পারে না। AI পুরোপুরি নির্ভর করে ডাটার ওপর। তাই যদি ভুল তথ্য দেওয়া হয়, তাহলে AI ও ভুল সিদ্ধান্ত নেবে। তিনি স্বাস্থ্যক্ষেত্রে AI এর ভূমিকা সম্পর্কে খুব আশাবাদী। রোগ দ্রুত শনাক্তকরণ, নতুন ওষুধ তৈরি এবং চিকিৎসা পরিকল্পনায় AI ইতিমধ্যেই বড় পরিবর্তন আনছে। তাঁর মতে, এই প্রযুক্তি মানুষের সহকারী হওয়া উচিত—মানুষের রিপ্লেসমেন্ট নয়।

শ্রী অমিতাভ রায়, ইন্ডিয়ান চেম্বার অব কমার্স-এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান, শিল্পক্ষেত্রের অভিজ্ঞতার ভিত্তিতে থেকে কথা বলেন— কৃত্রিম বুদ্ধিমত্তাকে খুব বুদ্ধিমান মনে হলেও বাস্তবে তা কিন্তু মানুষের মতো চিন্তা করতে পারে না। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটা বড় সমস্যা আছে। সেটা হলো তথ্যের বিশ্বাসযোগ্যতা। ইন্টারনেটে অনেক তথ্য আছে যেগুলো যাচাই করা হয়না। কৃত্রিম বুদ্ধিমত্তা আবার সেই তথ্যগুলোই ব্যবহার করে। ফলে অনেক সময় অনেক সময় আমাদের ভুল ইনফরমেশন দিলেও, সেটা আমাদের ঠিক বলে মনে হয়। এটা একরকম “হ্যালুসিনেশন"।

ঠিক একই ভিত্তিতে, বাংলা ওয়ার্ল্ডওয়াইড-এর প্রেসিডিয়াম সদস্য প্রবীণ চিকিৎসক সুকুমার মুখার্জী বলেছেন, যেমন একসময় যন্ত্র মানুষের কাজের ধরন বদলে দিয়েছিল, আজ কৃত্রিম বুদ্ধিমত্তা তেমন ভাবেই সমাজ আর কর্মক্ষেত্রে পরিবর্তন আনছে। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা কে শিল্প বিপ্লবের সঙ্গে তুলনা করেন। সুকুমার বাবু বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কিছু পেশা হয়তো হারিয়ে যাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নতুন কাজ ও নতুন দক্ষতার সুযোগও তৈরি হবে। বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে, রোবোটিক সার্জারি ও টেলিমেডিসিন, কৃত্রিম বুদ্ধিমত্তার অতি বড় সাফল্য।

টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ-এর প্রাক্তন পরিচালক অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র একটি প্রযুক্তিগত বিষয় নয়। এটি আমাদের সংস্কৃতি এবং সৃজনশীলতাকেও প্রভাবিত করছে। বর্তমানে, কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার ক্ষেত্রে এমন অবদান রাখছে যা নোবেল পুরস্কারের মতন স্বীকৃতিও পাচ্ছে।

বিখ্যাত বৈজ্ঞানিক জার্নাল গুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর গবেষণাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একসময় printing press এবং photography নিয়েও মানুষের ভয় ছিলো, যে এগুলো শিল্পকে নষ্ট করবে। কিন্তু পরে এগুলো নতুন শিল্পের জন্ম দেয়। সেই ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এক নতুন যুগের সূচনা করছে। বৈজ্ঞানিক গবেষণায় এর ব্যবহার নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাচ্ছে। এই নতুন যুগের সূচনা মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করছে।

এখনকার যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা আর কোনও কল্পনার কথা নয়, বরং এটি আমাদের বর্তমান জীবনের অংশ। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনকে সহজ ও উন্নত করতে পারে। তবে, যদি ভুলভাবে ব্যবহার করা হয়, তাহলে এটি বড় সমস্যা সৃষ্টি করতে পারে। সব বক্তার কথায় একটি বিষয় স্পষ্ট—কৃত্রিম বুদ্ধিমত্তা কখনই মানুষের বিকল্প নয়। এটি মানুষের বুদ্ধিমত্তাকে আরও শক্তিশালী করার শুধু একটি মাধ্যম। সঠিক নৈতিকতা, দায়িত্বশীল ব্যবহার এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমেই একে সমাজের কল্যাণে কাজে লাগানো সম্ভব।
চিত্র সৌজন্যে- নিজস্ব চিত্র
12:00:00 PM {"id":1945,"user_id":3,"title":"Artificial Intelligence and its Impact","slug":"artificial-intelligence-and-its-impact","excerpt":"","content":"<p>\u09ac\u09be\u0982\u09b2\u09be \u0993\u09af\u09bc\u09be\u09b0\u09cd\u09b2\u09cd\u09a1\u0993\u09af\u09bc\u09be\u0987\u09a1 \u09aa\u09cd\u09b0\u09a4\u09bf\u09ac\u09c7\u09a6\u09a8:<\/p>\r\n<p>\u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u0986\u09b8\u09b2\u09c7 \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u09b8\u09be\u09b9\u09be\u09af\u09cd\u09af\u0995\u09be\u09b0\u09c0<\/p>\r\n<p style=\"text-align: center;\"><img src=\"\/storage\/app\/media\/0%20ai%20and%20its%20impact\/cropped-images\/WhatsApp%20Image%202026-03-13%20at%202.22.02%20PM-0-10-400-189-1773394869.jpeg\" \/><\/p>\r\n<p>\u09ac\u09b0\u09cd\u09a4\u09ae\u09be\u09a8 \u09af\u09c1\u0997\u09c7 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u099a\u09bf\u09a8\u09cd\u09a4\u09be\u09ad\u09be\u09ac\u09a8\u09be, \u0995\u09be\u099c \u098f\u09ac\u0982 \u09ad\u09ac\u09bf\u09b7\u09cd\u09af\u09a4\u09c7\u09b0 \u0989\u09aa\u09b0\u09c7 \u09a7\u09c0\u09b0\u09c7 \u09a7\u09c0\u09b0\u09c7 \u09aa\u09cd\u09b0\u09ad\u09be\u09ac \u09ac\u09bf\u09b8\u09cd\u09a4\u09be\u09b0 \u0995\u09b0\u099b\u09c7\u0964 \u099a\u09bf\u0995\u09bf\u09ce\u09b8\u09be, \u09b6\u09bf\u0995\u09cd\u09b7\u09be, \u0997\u09ac\u09c7\u09b7\u09a3\u09be, \u09b6\u09bf\u09b2\u09cd\u09aa- \u09aa\u09cd\u09b0\u09be\u09af\u09bc \u09b8\u09ac \u0995\u09cd\u09b7\u09c7\u09a4\u09cd\u09b0\u09c7\u0987 \u098f\u0987 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be, \u098f\u0995 \u0997\u09c1\u09b0\u09c1\u09a4\u09cd\u09ac\u09aa\u09c2\u09b0\u09cd\u09a3 \u09ad\u09c2\u09ae\u09bf\u0995\u09be \u09aa\u09be\u09b2\u09a8 \u0995\u09b0\u099b\u09c7\u0964 \u09a4\u09ac\u09c7 \u098f\u0987 \u0989\u09a8\u09cd\u09a8\u09a4\u09bf\u09b0 \u09b8\u0999\u09cd\u0997\u09c7 \u09b8\u0999\u09cd\u0997\u09c7 \u0995\u09bf\u099b\u09c1 \u0986\u09b6\u0999\u09cd\u0995\u09be \u098f\u09ac\u0982 \u09a8\u09c8\u09a4\u09bf\u0995 \u09b8\u09ae\u09b8\u09cd\u09af\u09be\u09b0\u0993 \u09b8\u09c3\u09b7\u09cd\u099f\u09bf \u09b9\u099a\u09cd\u099b\u09c7\u0964 \u09ac\u09be\u0982\u09b2\u09be \u0993\u09af\u09bc\u09be\u09b0\u09cd\u09b2\u09a1 \u0993\u09af\u09bc\u09be\u0987\u09a1 \u0986\u09af\u09bc\u09cb\u099c\u09bf\u09a4 \u09ac\u09bf\u09b6\u09cd\u09ac \u09ac\u09be\u0999\u09be\u09b2\u09bf \u09b8\u09ae\u09cd\u09ae\u09c7\u09b2\u09a8\u09c7\u09b0 \u09a6\u09cd\u09ac\u09bf\u09a4\u09c0\u09af\u09bc \u09a6\u09bf\u09a8, \u09ed \u09ab\u09c7\u09ac\u09cd\u09b0\u09c1\u09af\u09bc\u09be\u09b0\u09bf \u09b6\u09bf\u0995\u09cd\u09b7\u09be\u09ac\u09bf\u09a6, \u099a\u09bf\u0995\u09bf\u09ce\u09b8\u0995 \u0993 \u09aa\u09cd\u09b0\u09af\u09c1\u0995\u09cd\u09a4\u09bf\u09ac\u09bf\u09a6 \u0993 \u0995\u09b0\u09cd\u09aa\u09cb\u09b0\u09c7\u099f \u0995\u09b0\u09cd\u09a4\u09be \u098f\u0987 \u09ad\u09be\u09ac\u09c7\u0987 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ae\u09c7\u09a7\u09be\u0995\u09c7 \u0989\u09aa\u09b8\u09cd\u09a5\u09be\u09aa\u09bf\u09a4 \u0995\u09b0\u09b2\u09c7\u09a8\u0964 \u098f\u0987 \u0986\u09b2\u09cb\u099a\u09a8\u09be \u09b8\u09ad\u09be\u099f\u09bf\u09b0 \u09b8\u099e\u09cd\u099a\u09be\u09b2\u09a8\u09be \u0995\u09b0\u09c7\u09a8 \u09b6\u09cd\u09b0\u09c0 \u0985\u099e\u09cd\u099c\u09a8 \u09ac\u09a8\u09cd\u09a6\u09cd\u09af\u09cb\u09aa\u09be\u09a7\u09cd\u09af\u09be\u09af\u09bc, \u09ac\u09bf\u099c\u0989\u0987\u09a8 \u09b8\u09b2\u09bf\u0989\u09b6\u09a8\u09cd\u09b8 \u09aa\u09cd\u09b0\u09be\u0987\u09ad\u09c7\u099f \u09b2\u09bf\u09ae\u09bf\u099f\u09c7\u09a1-\u098f\u09b0 \u0985\u09a8\u09cd\u09af\u09a4\u09ae \u09aa\u09cd\u09b0\u09a4\u09bf\u09b7\u09cd\u09a0\u09be\u09a4\u09be\u0964<\/p>\r\n<p style=\"text-align: center;\"><img src=\"\/storage\/app\/media\/0%20ai%20and%20its%20impact\/cropped-images\/whatsapp-image-2026-03-13-at-24827-pm-1-42-5-251-220-1773395058.jpeg\" \/><\/p>\r\n<p>\u0985\u09a7\u09cd\u09af\u09be\u09aa\u0995 \u09aa\u09cd\u09b0\u09ac\u09be\u09b2 \u09b0\u09be\u09df\u099a\u09cc\u09a7\u09c1\u09b0\u09c0, \u0987\u09a8\u09cd\u09a1\u09bf\u09af\u09bc\u09be\u09a8 \u09b8\u09cd\u099f\u09cd\u09af\u09be\u099f\u09bf\u09b8\u09cd\u099f\u09bf\u0995\u09cd\u09af\u09be\u09b2 \u0987\u09a8\u09b8\u09cd\u099f\u09bf\u099f\u09bf\u0989\u099f (\u0986\u0987\u098f\u09b8\u0986\u0987), \u0995\u09b2\u0995\u09be\u09a4\u09be–\u098f\u09b0 \u09ae\u09a4\u09c7, \u09aa\u09cd\u09b0\u09af\u09c1\u0995\u09cd\u09a4\u09bf \u09af\u09a4 \u0986\u09a7\u09c1\u09a8\u09bf\u0995 \u09b9\u09cb\u0995 \u09a8\u09be \u0995\u09c7\u09a8, \u09a4\u09be\u09a4\u09c7 \u09af\u09a6\u09bf \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u0985\u09a8\u09c1\u09ad\u09c2\u09a4\u09bf \u0993 \u09b8\u09b9\u09be\u09a8\u09c1\u09ad\u09c2\u09a4\u09bf \u09a8\u09be \u09a5\u09be\u0995\u09c7, \u09a4\u09be\u09b9\u09b2\u09c7 \u09a4\u09be \u09b8\u09ae\u09be\u099c\u09c7\u09b0 \u09aa\u09cd\u09b0\u0995\u09c3\u09a4 \u0989\u09a8\u09cd\u09a8\u09a4\u09bf \u0995\u09b0\u09a4\u09c7 \u09aa\u09be\u09b0\u09c7 \u09a8\u09be\u0964 \u09a4\u09bf\u09a8\u09bf \u09ac\u09b2\u09c7\u09a8, \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u0986\u09b8\u09b2\u09c7 \u0985\u09a8\u09c7\u0995\u0997\u09c1\u09b2\u09cb \u09aa\u09cd\u09b0\u0995\u09cd\u09b0\u09bf\u09df\u09be\u09b0 \u09b8\u09ae\u09b7\u09cd\u099f\u09bf—\u098f\u099f\u09bf \u09a8\u09bf\u099c\u09c7 \u099a\u09bf\u09a8\u09cd\u09a4\u09be \u0995\u09b0\u09a4\u09c7 \u09ac\u09be \u0985\u09a8\u09c1\u09ad\u09ac \u0995\u09b0\u09a4\u09c7 \u09aa\u09be\u09b0\u09c7 \u09a8\u09be\u0964 AI \u09aa\u09c1\u09b0\u09cb\u09aa\u09c1\u09b0\u09bf \u09a8\u09bf\u09b0\u09cd\u09ad\u09b0 \u0995\u09b0\u09c7 \u09a1\u09be\u099f\u09be\u09b0 \u0993\u09aa\u09b0\u0964 \u09a4\u09be\u0987 \u09af\u09a6\u09bf \u09ad\u09c1\u09b2 \u09a4\u09a5\u09cd\u09af \u09a6\u09c7\u0993\u09df\u09be \u09b9\u09df, \u09a4\u09be\u09b9\u09b2\u09c7 AI \u0993 \u09ad\u09c1\u09b2 \u09b8\u09bf\u09a6\u09cd\u09a7\u09be\u09a8\u09cd\u09a4 \u09a8\u09c7\u09ac\u09c7\u0964 \u09a4\u09bf\u09a8\u09bf \u09b8\u09cd\u09ac\u09be\u09b8\u09cd\u09a5\u09cd\u09af\u0995\u09cd\u09b7\u09c7\u09a4\u09cd\u09b0\u09c7 AI \u098f\u09b0 \u09ad\u09c2\u09ae\u09bf\u0995\u09be \u09b8\u09ae\u09cd\u09aa\u09b0\u09cd\u0995\u09c7 \u0996\u09c1\u09ac \u0986\u09b6\u09be\u09ac\u09be\u09a6\u09c0\u0964 \u09b0\u09cb\u0997 \u09a6\u09cd\u09b0\u09c1\u09a4 \u09b6\u09a8\u09be\u0995\u09cd\u09a4\u0995\u09b0\u09a3, \u09a8\u09a4\u09c1\u09a8 \u0993\u09b7\u09c1\u09a7 \u09a4\u09c8\u09b0\u09bf \u098f\u09ac\u0982 \u099a\u09bf\u0995\u09bf\u09ce\u09b8\u09be \u09aa\u09b0\u09bf\u0995\u09b2\u09cd\u09aa\u09a8\u09be\u09df AI \u0987\u09a4\u09bf\u09ae\u09a7\u09cd\u09af\u09c7\u0987 \u09ac\u09dc \u09aa\u09b0\u09bf\u09ac\u09b0\u09cd\u09a4\u09a8 \u0986\u09a8\u099b\u09c7\u0964 \u09a4\u09be\u0981\u09b0 \u09ae\u09a4\u09c7, \u098f\u0987 \u09aa\u09cd\u09b0\u09af\u09c1\u0995\u09cd\u09a4\u09bf \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u09b8\u09b9\u0995\u09be\u09b0\u09c0 \u09b9\u0993\u09df\u09be \u0989\u099a\u09bf\u09a4—\u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u09b0\u09bf\u09aa\u09cd\u09b2\u09c7\u09b8\u09ae\u09c7\u09a8\u09cd\u099f \u09a8\u09df\u0964<\/p>\r\n<p style=\"text-align: center;\"><img src=\"\/storage\/app\/media\/0%20ai%20and%20its%20impact\/cropped-images\/WhatsApp%20Image%202026-03-13%20at%202.48.27%20PM-73-6-248-219-1773394940.jpeg\" \/><\/p>\r\n<p>\u09b6\u09cd\u09b0\u09c0 \u0985\u09ae\u09bf\u09a4\u09be\u09ad \u09b0\u09be\u09df, \u0987\u09a8\u09cd\u09a1\u09bf\u09af\u09bc\u09be\u09a8 \u099a\u09c7\u09ae\u09cd\u09ac\u09be\u09b0 \u0985\u09ac \u0995\u09ae\u09be\u09b0\u09cd\u09b8-\u098f\u09b0 \u099f\u09c7\u0995\u09a8\u09bf\u0995\u09cd\u09af\u09be\u09b2 \u0995\u09ae\u09bf\u099f\u09bf\u09b0 \u099a\u09c7\u09df\u09be\u09b0\u09ae\u09cd\u09af\u09be\u09a8, \u09b6\u09bf\u09b2\u09cd\u09aa\u0995\u09cd\u09b7\u09c7\u09a4\u09cd\u09b0\u09c7\u09b0 \u0985\u09ad\u09bf\u099c\u09cd\u099e\u09a4\u09be\u09b0 \u09ad\u09bf\u09a4\u09cd\u09a4\u09bf\u09a4\u09c7 \u09a5\u09c7\u0995\u09c7 \u0995\u09a5\u09be \u09ac\u09b2\u09c7\u09a8— \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be\u0995\u09c7 \u0996\u09c1\u09ac \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09be\u09a8 \u09ae\u09a8\u09c7 \u09b9\u09b2\u09c7\u0993 \u09ac\u09be\u09b8\u09cd\u09a4\u09ac\u09c7 \u09a4\u09be \u0995\u09bf\u09a8\u09cd\u09a4\u09c1 \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u09ae\u09a4\u09cb \u099a\u09bf\u09a8\u09cd\u09a4\u09be \u0995\u09b0\u09a4\u09c7 \u09aa\u09be\u09b0\u09c7 \u09a8\u09be\u0964 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be\u09b0 \u0995\u09cd\u09b7\u09c7\u09a4\u09cd\u09b0\u09c7 \u098f\u0995\u099f\u09be \u09ac\u09a1\u09bc \u09b8\u09ae\u09b8\u09cd\u09af\u09be \u0986\u099b\u09c7\u0964 \u09b8\u09c7\u099f\u09be \u09b9\u09b2\u09cb \u09a4\u09a5\u09cd\u09af\u09c7\u09b0 \u09ac\u09bf\u09b6\u09cd\u09ac\u09be\u09b8\u09af\u09cb\u0997\u09cd\u09af\u09a4\u09be\u0964 \u0987\u09a8\u09cd\u099f\u09be\u09b0\u09a8\u09c7\u099f\u09c7 \u0985\u09a8\u09c7\u0995 \u09a4\u09a5\u09cd\u09af \u0986\u099b\u09c7 \u09af\u09c7\u0997\u09c1\u09b2\u09cb \u09af\u09be\u099a\u09be\u0987 \u0995\u09b0\u09be \u09b9\u09af\u09bc\u09a8\u09be\u0964 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u0986\u09ac\u09be\u09b0 \u09b8\u09c7\u0987 \u09a4\u09a5\u09cd\u09af\u0997\u09c1\u09b2\u09cb\u0987 \u09ac\u09cd\u09af\u09ac\u09b9\u09be\u09b0 \u0995\u09b0\u09c7\u0964 \u09ab\u09b2\u09c7 \u0985\u09a8\u09c7\u0995 \u09b8\u09ae\u09af\u09bc \u0985\u09a8\u09c7\u0995 \u09b8\u09ae\u09df \u0986\u09ae\u09be\u09a6\u09c7\u09b0 \u09ad\u09c1\u09b2 \u0987\u09a8\u09ab\u09b0\u09ae\u09c7\u09b6\u09a8 \u09a6\u09bf\u09b2\u09c7\u0993, \u09b8\u09c7\u099f\u09be \u0986\u09ae\u09be\u09a6\u09c7\u09b0 \u09a0\u09bf\u0995 \u09ac\u09b2\u09c7 \u09ae\u09a8\u09c7 \u09b9\u09df\u0964 \u098f\u099f\u09be \u098f\u0995\u09b0\u0995\u09ae “\u09b9\u09cd\u09af\u09be\u09b2\u09c1\u09b8\u09bf\u09a8\u09c7\u09b6\u09a8\"\u0964<\/p>\r\n<p style=\"text-align: center;\"><img src=\"\/storage\/app\/media\/0%20ai%20and%20its%20impact\/cropped-images\/whatsapp-image-2026-03-13-at-24827-pm-5-99-11-199-214-1773394964.jpeg\" \/><\/p>\r\n<p>\u09a0\u09bf\u0995 \u098f\u0995\u0987 \u09ad\u09bf\u09a4\u09cd\u09a4\u09bf\u09a4\u09c7, \u09ac\u09be\u0982\u09b2\u09be \u0993\u09af\u09bc\u09be\u09b0\u09cd\u09b2\u09cd\u09a1\u0993\u09af\u09bc\u09be\u0987\u09a1-\u098f\u09b0 \u09aa\u09cd\u09b0\u09c7\u09b8\u09bf\u09a1\u09bf\u09af\u09bc\u09be\u09ae \u09b8\u09a6\u09b8\u09cd\u09af \u09aa\u09cd\u09b0\u09ac\u09c0\u09a3 \u099a\u09bf\u0995\u09bf\u09ce\u09b8\u0995 \u09b8\u09c1\u0995\u09c1\u09ae\u09be\u09b0 \u09ae\u09c1\u0996\u09be\u09b0\u09cd\u099c\u09c0 \u09ac\u09b2\u09c7\u099b\u09c7\u09a8, \u09af\u09c7\u09ae\u09a8 \u098f\u0995\u09b8\u09ae\u09af\u09bc \u09af\u09a8\u09cd\u09a4\u09cd\u09b0 \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u0995\u09be\u099c\u09c7\u09b0 \u09a7\u09b0\u09a8 \u09ac\u09a6\u09b2\u09c7 \u09a6\u09bf\u09af\u09bc\u09c7\u099b\u09bf\u09b2, \u0986\u099c \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u09a4\u09c7\u09ae\u09a8 \u09ad\u09be\u09ac\u09c7\u0987 \u09b8\u09ae\u09be\u099c \u0986\u09b0 \u0995\u09b0\u09cd\u09ae\u0995\u09cd\u09b7\u09c7\u09a4\u09cd\u09b0\u09c7 \u09aa\u09b0\u09bf\u09ac\u09b0\u09cd\u09a4\u09a8 \u0986\u09a8\u099b\u09c7\u0964 \u09a4\u09bf\u09a8\u09bf \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u0995\u09c7 \u09b6\u09bf\u09b2\u09cd\u09aa \u09ac\u09bf\u09aa\u09cd\u09b2\u09ac\u09c7\u09b0 \u09b8\u0999\u09cd\u0997\u09c7 \u09a4\u09c1\u09b2\u09a8\u09be \u0995\u09b0\u09c7\u09a8\u0964 \u09b8\u09c1\u0995\u09c1\u09ae\u09be\u09b0 \u09ac\u09be\u09ac\u09c1 \u09ac\u09b2\u09c7\u09a8, \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be\u09b0 \u099c\u09a8\u09cd\u09af \u0995\u09bf\u099b\u09c1 \u09aa\u09c7\u09b6\u09be \u09b9\u09df\u09a4\u09cb \u09b9\u09be\u09b0\u09bf\u09df\u09c7 \u09af\u09be\u09ac\u09c7, \u0995\u09bf\u09a8\u09cd\u09a4\u09c1 \u09a4\u09be\u09b0 \u09b8\u0999\u09cd\u0997\u09c7 \u09b8\u0999\u09cd\u0997\u09c7 \u09a8\u09a4\u09c1\u09a8 \u0995\u09be\u099c \u0993 \u09a8\u09a4\u09c1\u09a8 \u09a6\u0995\u09cd\u09b7\u09a4\u09be\u09b0 \u09b8\u09c1\u09af\u09cb\u0997\u0993 \u09a4\u09c8\u09b0\u09bf \u09b9\u09ac\u09c7\u0964 \u09ac\u09bf\u09b6\u09c7\u09b7 \u0995\u09b0\u09c7 \u09b8\u09cd\u09ac\u09be\u09b8\u09cd\u09a5\u09cd\u09af\u0995\u09cd\u09b7\u09c7\u09a4\u09cd\u09b0\u09c7, \u09b0\u09cb\u09ac\u09cb\u099f\u09bf\u0995 \u09b8\u09be\u09b0\u09cd\u099c\u09be\u09b0\u09bf \u0993 \u099f\u09c7\u09b2\u09bf\u09ae\u09c7\u09a1\u09bf\u09b8\u09bf\u09a8, \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be\u09b0 \u0985\u09a4\u09bf \u09ac\u09dc \u09b8\u09be\u09ab\u09b2\u09cd\u09af\u0964<\/p>\r\n<p style=\"text-align: center;\"><img src=\"\/storage\/app\/media\/0%20ai%20and%20its%20impact\/cropped-images\/whatsapp-image-2026-03-13-at-24827-pm-2-60-8-256-217-1773394997.jpeg\" \/><\/p>\r\n<p>\u099f\u09be\u099f\u09be \u0987\u09a8\u09b8\u09cd\u099f\u09bf\u099f\u09bf\u0989\u099f \u0985\u09ac \u09ab\u09be\u09a8\u09cd\u09a1\u09be\u09ae\u09c7\u09a8\u09cd\u099f\u09be\u09b2 \u09b0\u09bf\u09b8\u09be\u09b0\u09cd\u099a-\u098f\u09b0 \u09aa\u09cd\u09b0\u09be\u0995\u09cd\u09a4\u09a8 \u09aa\u09b0\u09bf\u099a\u09be\u09b2\u0995 \u0985\u09a7\u09cd\u09af\u09be\u09aa\u0995 \u09b8\u09ac\u09cd\u09af\u09b8\u09be\u099a\u09c0 \u09ad\u099f\u09cd\u099f\u09be\u099a\u09be\u09b0\u09cd\u09af \u09ae\u09a8\u09c7 \u0995\u09b0\u09c7\u09a8, \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u09b6\u09c1\u09a7\u09c1\u09ae\u09be\u09a4\u09cd\u09b0 \u098f\u0995\u099f\u09bf \u09aa\u09cd\u09b0\u09af\u09c1\u0995\u09cd\u09a4\u09bf\u0997\u09a4 \u09ac\u09bf\u09b7\u09df \u09a8\u09df\u0964 \u098f\u099f\u09bf \u0986\u09ae\u09be\u09a6\u09c7\u09b0 \u09b8\u0982\u09b8\u09cd\u0995\u09c3\u09a4\u09bf \u098f\u09ac\u0982 \u09b8\u09c3\u099c\u09a8\u09b6\u09c0\u09b2\u09a4\u09be\u0995\u09c7\u0993 \u09aa\u09cd\u09b0\u09ad\u09be\u09ac\u09bf\u09a4 \u0995\u09b0\u099b\u09c7\u0964 \u09ac\u09b0\u09cd\u09a4\u09ae\u09be\u09a8\u09c7, \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u0997\u09ac\u09c7\u09b7\u09a3\u09be\u09b0 \u0995\u09cd\u09b7\u09c7\u09a4\u09cd\u09b0\u09c7 \u098f\u09ae\u09a8 \u0985\u09ac\u09a6\u09be\u09a8 \u09b0\u09be\u0996\u099b\u09c7 \u09af\u09be \u09a8\u09cb\u09ac\u09c7\u09b2 \u09aa\u09c1\u09b0\u09b8\u09cd\u0995\u09be\u09b0\u09c7\u09b0 \u09ae\u09a4\u09a8 \u09b8\u09cd\u09ac\u09c0\u0995\u09c3\u09a4\u09bf\u0993 \u09aa\u09be\u099a\u09cd\u099b\u09c7\u0964<\/p>\r\n<p style=\"text-align: center;\"><img src=\"\/storage\/app\/media\/0%20ai%20and%20its%20impact\/cropped-images\/whatsapp-image-2026-03-13-at-24827-pm-3-105-22-180-203-1773395016.jpeg\" \/><\/p>\r\n<p>\u09ac\u09bf\u0996\u09cd\u09af\u09be\u09a4 \u09ac\u09c8\u099c\u09cd\u099e\u09be\u09a8\u09bf\u0995 \u099c\u09be\u09b0\u09cd\u09a8\u09be\u09b2 \u0997\u09c1\u09b2\u09bf\u09a4\u09c7 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u09a8\u09bf\u09b0\u09cd\u09ad\u09b0 \u0997\u09ac\u09c7\u09b7\u09a3\u09be\u0995\u09c7 \u0997\u09c1\u09b0\u09c1\u09a4\u09cd\u09ac \u09a6\u09c7\u0993\u09df\u09be \u09b9\u099a\u09cd\u099b\u09c7\u0964 \u098f\u0995\u09b8\u09ae\u09df printing press \u098f\u09ac\u0982 photography \u09a8\u09bf\u09df\u09c7\u0993 \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u09ad\u09df \u099b\u09bf\u09b2\u09cb, \u09af\u09c7 \u098f\u0997\u09c1\u09b2\u09cb \u09b6\u09bf\u09b2\u09cd\u09aa\u0995\u09c7 \u09a8\u09b7\u09cd\u099f \u0995\u09b0\u09ac\u09c7\u0964 \u0995\u09bf\u09a8\u09cd\u09a4\u09c1 \u09aa\u09b0\u09c7 \u098f\u0997\u09c1\u09b2\u09cb \u09a8\u09a4\u09c1\u09a8 \u09b6\u09bf\u09b2\u09cd\u09aa\u09c7\u09b0 \u099c\u09a8\u09cd\u09ae \u09a6\u09c7\u09df\u0964 \u09b8\u09c7\u0987 \u09ad\u09be\u09ac\u09c7 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u0993 \u098f\u0995 \u09a8\u09a4\u09c1\u09a8 \u09af\u09c1\u0997\u09c7\u09b0 \u09b8\u09c2\u099a\u09a8\u09be \u0995\u09b0\u099b\u09c7\u0964 \u09ac\u09c8\u099c\u09cd\u099e\u09be\u09a8\u09bf\u0995 \u0997\u09ac\u09c7\u09b7\u09a3\u09be\u09df \u098f\u09b0 \u09ac\u09cd\u09af\u09ac\u09b9\u09be\u09b0 \u09a8\u09a4\u09c1\u09a8 \u0986\u09ac\u09bf\u09b7\u09cd\u0995\u09be\u09b0\u09c7\u09b0 \u09a6\u09bf\u0995\u09c7 \u09a8\u09bf\u09df\u09c7 \u09af\u09be\u099a\u09cd\u099b\u09c7\u0964 \u098f\u0987 \u09a8\u09a4\u09c1\u09a8 \u09af\u09c1\u0997\u09c7\u09b0 \u09b8\u09c2\u099a\u09a8\u09be \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u099c\u09a8\u09cd\u09af \u09a8\u09a4\u09c1\u09a8 \u09b8\u09c1\u09af\u09cb\u0997 \u09a4\u09c8\u09b0\u09bf \u0995\u09b0\u099b\u09c7\u0964<\/p>\r\n<p style=\"text-align: center;\"><img src=\"\/storage\/app\/media\/0%20ai%20and%20its%20impact\/cropped-images\/whatsapp-image-2026-03-13-at-24827-pm-4-0-0-0-0-1773395623.jpeg\" \/><\/p>\r\n<p>\u098f\u0996\u09a8\u0995\u09be\u09b0 \u09af\u09c1\u0997\u09c7 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u0986\u09b0 \u0995\u09cb\u09a8\u0993 \u0995\u09b2\u09cd\u09aa\u09a8\u09be\u09b0 \u0995\u09a5\u09be \u09a8\u09af\u09bc, \u09ac\u09b0\u0982 \u098f\u099f\u09bf \u0986\u09ae\u09be\u09a6\u09c7\u09b0 \u09ac\u09b0\u09cd\u09a4\u09ae\u09be\u09a8 \u099c\u09c0\u09ac\u09a8\u09c7\u09b0 \u0985\u0982\u09b6\u0964 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u099c\u09c0\u09ac\u09a8\u0995\u09c7 \u09b8\u09b9\u099c \u0993 \u0989\u09a8\u09cd\u09a8\u09a4 \u0995\u09b0\u09a4\u09c7 \u09aa\u09be\u09b0\u09c7\u0964 \u09a4\u09ac\u09c7, \u09af\u09a6\u09bf \u09ad\u09c1\u09b2\u09ad\u09be\u09ac\u09c7 \u09ac\u09cd\u09af\u09ac\u09b9\u09be\u09b0 \u0995\u09b0\u09be \u09b9\u09af\u09bc, \u09a4\u09be\u09b9\u09b2\u09c7 \u098f\u099f\u09bf \u09ac\u09a1\u09bc \u09b8\u09ae\u09b8\u09cd\u09af\u09be \u09b8\u09c3\u09b7\u09cd\u099f\u09bf \u0995\u09b0\u09a4\u09c7 \u09aa\u09be\u09b0\u09c7\u0964 \u09b8\u09ac \u09ac\u0995\u09cd\u09a4\u09be\u09b0 \u0995\u09a5\u09be\u09df \u098f\u0995\u099f\u09bf \u09ac\u09bf\u09b7\u09df \u09b8\u09cd\u09aa\u09b7\u09cd\u099f—\u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u0995\u0996\u09a8\u0987 \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u09ac\u09bf\u0995\u09b2\u09cd\u09aa \u09a8\u09df\u0964 \u098f\u099f\u09bf \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be\u0995\u09c7 \u0986\u09b0\u0993 \u09b6\u0995\u09cd\u09a4\u09bf\u09b6\u09be\u09b2\u09c0 \u0995\u09b0\u09be\u09b0 \u09b6\u09c1\u09a7\u09c1 \u098f\u0995\u099f\u09bf \u09ae\u09be\u09a7\u09cd\u09af\u09ae\u0964 \u09b8\u09a0\u09bf\u0995 \u09a8\u09c8\u09a4\u09bf\u0995\u09a4\u09be, \u09a6\u09be\u09df\u09bf\u09a4\u09cd\u09ac\u09b6\u09c0\u09b2 \u09ac\u09cd\u09af\u09ac\u09b9\u09be\u09b0 \u098f\u09ac\u0982 \u09ae\u09be\u09a8\u09ac\u09bf\u0995 \u09a6\u09c3\u09b7\u09cd\u099f\u09bf\u09ad\u0999\u09cd\u0997\u09bf\u09b0 \u09ae\u09be\u09a7\u09cd\u09af\u09ae\u09c7\u0987 \u098f\u0995\u09c7 \u09b8\u09ae\u09be\u099c\u09c7\u09b0 \u0995\u09b2\u09cd\u09af\u09be\u09a3\u09c7 \u0995\u09be\u099c\u09c7 \u09b2\u09be\u0997\u09be\u09a8\u09cb \u09b8\u09ae\u09cd\u09ad\u09ac\u0964<\/p>\r\n<p> <\/p>\r\n<p>\u099a\u09bf\u09a4\u09cd\u09b0 \u09b8\u09cc\u099c\u09a8\u09cd\u09af\u09c7- \u09a8\u09bf\u099c\u09b8\u09cd\u09ac \u099a\u09bf\u09a4\u09cd\u09b0<\/p>","content_html":"<p>\u09ac\u09be\u0982\u09b2\u09be \u0993\u09af\u09bc\u09be\u09b0\u09cd\u09b2\u09cd\u09a1\u0993\u09af\u09bc\u09be\u0987\u09a1 \u09aa\u09cd\u09b0\u09a4\u09bf\u09ac\u09c7\u09a6\u09a8:<\/p>\n<p>\u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u0986\u09b8\u09b2\u09c7 \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u09b8\u09be\u09b9\u09be\u09af\u09cd\u09af\u0995\u09be\u09b0\u09c0<\/p>\n<p style=\"text-align: center;\"><img src=\"\/storage\/app\/media\/0%20ai%20and%20its%20impact\/cropped-images\/WhatsApp%20Image%202026-03-13%20at%202.22.02%20PM-0-10-400-189-1773394869.jpeg\"><\/p>\n<p>\u09ac\u09b0\u09cd\u09a4\u09ae\u09be\u09a8 \u09af\u09c1\u0997\u09c7 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u099a\u09bf\u09a8\u09cd\u09a4\u09be\u09ad\u09be\u09ac\u09a8\u09be, \u0995\u09be\u099c \u098f\u09ac\u0982 \u09ad\u09ac\u09bf\u09b7\u09cd\u09af\u09a4\u09c7\u09b0 \u0989\u09aa\u09b0\u09c7 \u09a7\u09c0\u09b0\u09c7 \u09a7\u09c0\u09b0\u09c7 \u09aa\u09cd\u09b0\u09ad\u09be\u09ac \u09ac\u09bf\u09b8\u09cd\u09a4\u09be\u09b0 \u0995\u09b0\u099b\u09c7\u0964 \u099a\u09bf\u0995\u09bf\u09ce\u09b8\u09be, \u09b6\u09bf\u0995\u09cd\u09b7\u09be, \u0997\u09ac\u09c7\u09b7\u09a3\u09be, \u09b6\u09bf\u09b2\u09cd\u09aa- \u09aa\u09cd\u09b0\u09be\u09af\u09bc \u09b8\u09ac \u0995\u09cd\u09b7\u09c7\u09a4\u09cd\u09b0\u09c7\u0987 \u098f\u0987 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be, \u098f\u0995 \u0997\u09c1\u09b0\u09c1\u09a4\u09cd\u09ac\u09aa\u09c2\u09b0\u09cd\u09a3 \u09ad\u09c2\u09ae\u09bf\u0995\u09be \u09aa\u09be\u09b2\u09a8 \u0995\u09b0\u099b\u09c7\u0964 \u09a4\u09ac\u09c7 \u098f\u0987 \u0989\u09a8\u09cd\u09a8\u09a4\u09bf\u09b0 \u09b8\u0999\u09cd\u0997\u09c7 \u09b8\u0999\u09cd\u0997\u09c7 \u0995\u09bf\u099b\u09c1 \u0986\u09b6\u0999\u09cd\u0995\u09be \u098f\u09ac\u0982 \u09a8\u09c8\u09a4\u09bf\u0995 \u09b8\u09ae\u09b8\u09cd\u09af\u09be\u09b0\u0993 \u09b8\u09c3\u09b7\u09cd\u099f\u09bf \u09b9\u099a\u09cd\u099b\u09c7\u0964 \u09ac\u09be\u0982\u09b2\u09be \u0993\u09af\u09bc\u09be\u09b0\u09cd\u09b2\u09a1 \u0993\u09af\u09bc\u09be\u0987\u09a1 \u0986\u09af\u09bc\u09cb\u099c\u09bf\u09a4 \u09ac\u09bf\u09b6\u09cd\u09ac \u09ac\u09be\u0999\u09be\u09b2\u09bf \u09b8\u09ae\u09cd\u09ae\u09c7\u09b2\u09a8\u09c7\u09b0 \u09a6\u09cd\u09ac\u09bf\u09a4\u09c0\u09af\u09bc \u09a6\u09bf\u09a8, \u09ed \u09ab\u09c7\u09ac\u09cd\u09b0\u09c1\u09af\u09bc\u09be\u09b0\u09bf \u09b6\u09bf\u0995\u09cd\u09b7\u09be\u09ac\u09bf\u09a6, \u099a\u09bf\u0995\u09bf\u09ce\u09b8\u0995 \u0993 \u09aa\u09cd\u09b0\u09af\u09c1\u0995\u09cd\u09a4\u09bf\u09ac\u09bf\u09a6 \u0993 \u0995\u09b0\u09cd\u09aa\u09cb\u09b0\u09c7\u099f \u0995\u09b0\u09cd\u09a4\u09be \u098f\u0987 \u09ad\u09be\u09ac\u09c7\u0987 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ae\u09c7\u09a7\u09be\u0995\u09c7 \u0989\u09aa\u09b8\u09cd\u09a5\u09be\u09aa\u09bf\u09a4 \u0995\u09b0\u09b2\u09c7\u09a8\u0964\u00a0\u098f\u0987 \u0986\u09b2\u09cb\u099a\u09a8\u09be \u09b8\u09ad\u09be\u099f\u09bf\u09b0 \u09b8\u099e\u09cd\u099a\u09be\u09b2\u09a8\u09be \u0995\u09b0\u09c7\u09a8\u00a0\u09b6\u09cd\u09b0\u09c0 \u0985\u099e\u09cd\u099c\u09a8 \u09ac\u09a8\u09cd\u09a6\u09cd\u09af\u09cb\u09aa\u09be\u09a7\u09cd\u09af\u09be\u09af\u09bc, \u09ac\u09bf\u099c\u0989\u0987\u09a8 \u09b8\u09b2\u09bf\u0989\u09b6\u09a8\u09cd\u09b8 \u09aa\u09cd\u09b0\u09be\u0987\u09ad\u09c7\u099f \u09b2\u09bf\u09ae\u09bf\u099f\u09c7\u09a1-\u098f\u09b0 \u0985\u09a8\u09cd\u09af\u09a4\u09ae \u09aa\u09cd\u09b0\u09a4\u09bf\u09b7\u09cd\u09a0\u09be\u09a4\u09be\u0964<\/p>\n<p style=\"text-align: center;\"><img src=\"\/storage\/app\/media\/0%20ai%20and%20its%20impact\/cropped-images\/whatsapp-image-2026-03-13-at-24827-pm-1-42-5-251-220-1773395058.jpeg\"><\/p>\n<p>\u0985\u09a7\u09cd\u09af\u09be\u09aa\u0995 \u09aa\u09cd\u09b0\u09ac\u09be\u09b2 \u09b0\u09be\u09df\u099a\u09cc\u09a7\u09c1\u09b0\u09c0, \u0987\u09a8\u09cd\u09a1\u09bf\u09af\u09bc\u09be\u09a8 \u09b8\u09cd\u099f\u09cd\u09af\u09be\u099f\u09bf\u09b8\u09cd\u099f\u09bf\u0995\u09cd\u09af\u09be\u09b2 \u0987\u09a8\u09b8\u09cd\u099f\u09bf\u099f\u09bf\u0989\u099f (\u0986\u0987\u098f\u09b8\u0986\u0987), \u0995\u09b2\u0995\u09be\u09a4\u09be\u2013\u098f\u09b0 \u09ae\u09a4\u09c7, \u09aa\u09cd\u09b0\u09af\u09c1\u0995\u09cd\u09a4\u09bf \u09af\u09a4 \u0986\u09a7\u09c1\u09a8\u09bf\u0995 \u09b9\u09cb\u0995 \u09a8\u09be \u0995\u09c7\u09a8, \u09a4\u09be\u09a4\u09c7 \u09af\u09a6\u09bf \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u0985\u09a8\u09c1\u09ad\u09c2\u09a4\u09bf \u0993 \u09b8\u09b9\u09be\u09a8\u09c1\u09ad\u09c2\u09a4\u09bf \u09a8\u09be \u09a5\u09be\u0995\u09c7, \u09a4\u09be\u09b9\u09b2\u09c7 \u09a4\u09be \u09b8\u09ae\u09be\u099c\u09c7\u09b0 \u09aa\u09cd\u09b0\u0995\u09c3\u09a4 \u0989\u09a8\u09cd\u09a8\u09a4\u09bf \u0995\u09b0\u09a4\u09c7 \u09aa\u09be\u09b0\u09c7 \u09a8\u09be\u0964 \u09a4\u09bf\u09a8\u09bf \u09ac\u09b2\u09c7\u09a8, \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u0986\u09b8\u09b2\u09c7 \u0985\u09a8\u09c7\u0995\u0997\u09c1\u09b2\u09cb \u09aa\u09cd\u09b0\u0995\u09cd\u09b0\u09bf\u09df\u09be\u09b0 \u09b8\u09ae\u09b7\u09cd\u099f\u09bf\u2014\u098f\u099f\u09bf \u09a8\u09bf\u099c\u09c7 \u099a\u09bf\u09a8\u09cd\u09a4\u09be \u0995\u09b0\u09a4\u09c7 \u09ac\u09be \u0985\u09a8\u09c1\u09ad\u09ac \u0995\u09b0\u09a4\u09c7 \u09aa\u09be\u09b0\u09c7 \u09a8\u09be\u0964 AI \u09aa\u09c1\u09b0\u09cb\u09aa\u09c1\u09b0\u09bf \u09a8\u09bf\u09b0\u09cd\u09ad\u09b0 \u0995\u09b0\u09c7 \u09a1\u09be\u099f\u09be\u09b0 \u0993\u09aa\u09b0\u0964 \u09a4\u09be\u0987 \u09af\u09a6\u09bf \u09ad\u09c1\u09b2 \u09a4\u09a5\u09cd\u09af \u09a6\u09c7\u0993\u09df\u09be \u09b9\u09df, \u09a4\u09be\u09b9\u09b2\u09c7 AI \u0993 \u09ad\u09c1\u09b2 \u09b8\u09bf\u09a6\u09cd\u09a7\u09be\u09a8\u09cd\u09a4 \u09a8\u09c7\u09ac\u09c7\u0964 \u09a4\u09bf\u09a8\u09bf \u09b8\u09cd\u09ac\u09be\u09b8\u09cd\u09a5\u09cd\u09af\u0995\u09cd\u09b7\u09c7\u09a4\u09cd\u09b0\u09c7 AI \u098f\u09b0 \u09ad\u09c2\u09ae\u09bf\u0995\u09be \u09b8\u09ae\u09cd\u09aa\u09b0\u09cd\u0995\u09c7 \u0996\u09c1\u09ac \u0986\u09b6\u09be\u09ac\u09be\u09a6\u09c0\u0964 \u09b0\u09cb\u0997 \u09a6\u09cd\u09b0\u09c1\u09a4 \u09b6\u09a8\u09be\u0995\u09cd\u09a4\u0995\u09b0\u09a3, \u09a8\u09a4\u09c1\u09a8 \u0993\u09b7\u09c1\u09a7 \u09a4\u09c8\u09b0\u09bf \u098f\u09ac\u0982 \u099a\u09bf\u0995\u09bf\u09ce\u09b8\u09be \u09aa\u09b0\u09bf\u0995\u09b2\u09cd\u09aa\u09a8\u09be\u09df AI \u0987\u09a4\u09bf\u09ae\u09a7\u09cd\u09af\u09c7\u0987 \u09ac\u09dc \u09aa\u09b0\u09bf\u09ac\u09b0\u09cd\u09a4\u09a8 \u0986\u09a8\u099b\u09c7\u0964 \u09a4\u09be\u0981\u09b0 \u09ae\u09a4\u09c7, \u098f\u0987 \u09aa\u09cd\u09b0\u09af\u09c1\u0995\u09cd\u09a4\u09bf \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u09b8\u09b9\u0995\u09be\u09b0\u09c0 \u09b9\u0993\u09df\u09be \u0989\u099a\u09bf\u09a4\u2014\u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u09b0\u09bf\u09aa\u09cd\u09b2\u09c7\u09b8\u09ae\u09c7\u09a8\u09cd\u099f \u09a8\u09df\u0964<\/p>\n<p style=\"text-align: center;\"><img src=\"\/storage\/app\/media\/0%20ai%20and%20its%20impact\/cropped-images\/WhatsApp%20Image%202026-03-13%20at%202.48.27%20PM-73-6-248-219-1773394940.jpeg\"><\/p>\n<p>\u09b6\u09cd\u09b0\u09c0 \u0985\u09ae\u09bf\u09a4\u09be\u09ad \u09b0\u09be\u09df, \u0987\u09a8\u09cd\u09a1\u09bf\u09af\u09bc\u09be\u09a8 \u099a\u09c7\u09ae\u09cd\u09ac\u09be\u09b0 \u0985\u09ac \u0995\u09ae\u09be\u09b0\u09cd\u09b8-\u098f\u09b0 \u099f\u09c7\u0995\u09a8\u09bf\u0995\u09cd\u09af\u09be\u09b2 \u0995\u09ae\u09bf\u099f\u09bf\u09b0 \u099a\u09c7\u09df\u09be\u09b0\u09ae\u09cd\u09af\u09be\u09a8, \u09b6\u09bf\u09b2\u09cd\u09aa\u0995\u09cd\u09b7\u09c7\u09a4\u09cd\u09b0\u09c7\u09b0 \u0985\u09ad\u09bf\u099c\u09cd\u099e\u09a4\u09be\u09b0 \u09ad\u09bf\u09a4\u09cd\u09a4\u09bf\u09a4\u09c7 \u09a5\u09c7\u0995\u09c7 \u0995\u09a5\u09be \u09ac\u09b2\u09c7\u09a8\u2014 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be\u0995\u09c7 \u0996\u09c1\u09ac \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09be\u09a8 \u09ae\u09a8\u09c7 \u09b9\u09b2\u09c7\u0993 \u09ac\u09be\u09b8\u09cd\u09a4\u09ac\u09c7 \u09a4\u09be \u0995\u09bf\u09a8\u09cd\u09a4\u09c1 \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u09ae\u09a4\u09cb \u099a\u09bf\u09a8\u09cd\u09a4\u09be \u0995\u09b0\u09a4\u09c7 \u09aa\u09be\u09b0\u09c7 \u09a8\u09be\u0964 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be\u09b0 \u0995\u09cd\u09b7\u09c7\u09a4\u09cd\u09b0\u09c7 \u098f\u0995\u099f\u09be \u09ac\u09a1\u09bc \u09b8\u09ae\u09b8\u09cd\u09af\u09be \u0986\u099b\u09c7\u0964 \u09b8\u09c7\u099f\u09be \u09b9\u09b2\u09cb \u09a4\u09a5\u09cd\u09af\u09c7\u09b0 \u09ac\u09bf\u09b6\u09cd\u09ac\u09be\u09b8\u09af\u09cb\u0997\u09cd\u09af\u09a4\u09be\u0964 \u0987\u09a8\u09cd\u099f\u09be\u09b0\u09a8\u09c7\u099f\u09c7 \u0985\u09a8\u09c7\u0995 \u09a4\u09a5\u09cd\u09af \u0986\u099b\u09c7 \u09af\u09c7\u0997\u09c1\u09b2\u09cb \u09af\u09be\u099a\u09be\u0987 \u0995\u09b0\u09be \u09b9\u09af\u09bc\u09a8\u09be\u0964 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u0986\u09ac\u09be\u09b0 \u09b8\u09c7\u0987 \u09a4\u09a5\u09cd\u09af\u0997\u09c1\u09b2\u09cb\u0987 \u09ac\u09cd\u09af\u09ac\u09b9\u09be\u09b0 \u0995\u09b0\u09c7\u0964 \u09ab\u09b2\u09c7 \u0985\u09a8\u09c7\u0995 \u09b8\u09ae\u09af\u09bc \u0985\u09a8\u09c7\u0995 \u09b8\u09ae\u09df \u0986\u09ae\u09be\u09a6\u09c7\u09b0 \u09ad\u09c1\u09b2 \u0987\u09a8\u09ab\u09b0\u09ae\u09c7\u09b6\u09a8 \u09a6\u09bf\u09b2\u09c7\u0993, \u09b8\u09c7\u099f\u09be \u0986\u09ae\u09be\u09a6\u09c7\u09b0 \u09a0\u09bf\u0995 \u09ac\u09b2\u09c7 \u09ae\u09a8\u09c7 \u09b9\u09df\u0964 \u098f\u099f\u09be \u098f\u0995\u09b0\u0995\u09ae \u201c\u09b9\u09cd\u09af\u09be\u09b2\u09c1\u09b8\u09bf\u09a8\u09c7\u09b6\u09a8\"\u0964<\/p>\n<p style=\"text-align: center;\"><img src=\"\/storage\/app\/media\/0%20ai%20and%20its%20impact\/cropped-images\/whatsapp-image-2026-03-13-at-24827-pm-5-99-11-199-214-1773394964.jpeg\"><\/p>\n<p>\u09a0\u09bf\u0995 \u098f\u0995\u0987 \u09ad\u09bf\u09a4\u09cd\u09a4\u09bf\u09a4\u09c7, \u09ac\u09be\u0982\u09b2\u09be \u0993\u09af\u09bc\u09be\u09b0\u09cd\u09b2\u09cd\u09a1\u0993\u09af\u09bc\u09be\u0987\u09a1-\u098f\u09b0 \u09aa\u09cd\u09b0\u09c7\u09b8\u09bf\u09a1\u09bf\u09af\u09bc\u09be\u09ae \u09b8\u09a6\u09b8\u09cd\u09af \u09aa\u09cd\u09b0\u09ac\u09c0\u09a3 \u099a\u09bf\u0995\u09bf\u09ce\u09b8\u0995 \u09b8\u09c1\u0995\u09c1\u09ae\u09be\u09b0 \u09ae\u09c1\u0996\u09be\u09b0\u09cd\u099c\u09c0 \u09ac\u09b2\u09c7\u099b\u09c7\u09a8, \u09af\u09c7\u09ae\u09a8 \u098f\u0995\u09b8\u09ae\u09af\u09bc \u09af\u09a8\u09cd\u09a4\u09cd\u09b0 \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u0995\u09be\u099c\u09c7\u09b0 \u09a7\u09b0\u09a8 \u09ac\u09a6\u09b2\u09c7 \u09a6\u09bf\u09af\u09bc\u09c7\u099b\u09bf\u09b2, \u0986\u099c \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u09a4\u09c7\u09ae\u09a8 \u09ad\u09be\u09ac\u09c7\u0987 \u09b8\u09ae\u09be\u099c \u0986\u09b0 \u0995\u09b0\u09cd\u09ae\u0995\u09cd\u09b7\u09c7\u09a4\u09cd\u09b0\u09c7 \u09aa\u09b0\u09bf\u09ac\u09b0\u09cd\u09a4\u09a8 \u0986\u09a8\u099b\u09c7\u0964 \u09a4\u09bf\u09a8\u09bf \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u0995\u09c7 \u09b6\u09bf\u09b2\u09cd\u09aa \u09ac\u09bf\u09aa\u09cd\u09b2\u09ac\u09c7\u09b0 \u09b8\u0999\u09cd\u0997\u09c7 \u09a4\u09c1\u09b2\u09a8\u09be \u0995\u09b0\u09c7\u09a8\u0964 \u09b8\u09c1\u0995\u09c1\u09ae\u09be\u09b0 \u09ac\u09be\u09ac\u09c1 \u09ac\u09b2\u09c7\u09a8, \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be\u09b0 \u099c\u09a8\u09cd\u09af \u0995\u09bf\u099b\u09c1 \u09aa\u09c7\u09b6\u09be \u09b9\u09df\u09a4\u09cb \u09b9\u09be\u09b0\u09bf\u09df\u09c7 \u09af\u09be\u09ac\u09c7, \u0995\u09bf\u09a8\u09cd\u09a4\u09c1 \u09a4\u09be\u09b0 \u09b8\u0999\u09cd\u0997\u09c7 \u09b8\u0999\u09cd\u0997\u09c7 \u09a8\u09a4\u09c1\u09a8 \u0995\u09be\u099c \u0993 \u09a8\u09a4\u09c1\u09a8 \u09a6\u0995\u09cd\u09b7\u09a4\u09be\u09b0 \u09b8\u09c1\u09af\u09cb\u0997\u0993 \u09a4\u09c8\u09b0\u09bf \u09b9\u09ac\u09c7\u0964 \u09ac\u09bf\u09b6\u09c7\u09b7 \u0995\u09b0\u09c7 \u09b8\u09cd\u09ac\u09be\u09b8\u09cd\u09a5\u09cd\u09af\u0995\u09cd\u09b7\u09c7\u09a4\u09cd\u09b0\u09c7, \u09b0\u09cb\u09ac\u09cb\u099f\u09bf\u0995 \u09b8\u09be\u09b0\u09cd\u099c\u09be\u09b0\u09bf \u0993 \u099f\u09c7\u09b2\u09bf\u09ae\u09c7\u09a1\u09bf\u09b8\u09bf\u09a8, \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be\u09b0 \u0985\u09a4\u09bf \u09ac\u09dc \u09b8\u09be\u09ab\u09b2\u09cd\u09af\u0964<\/p>\n<p style=\"text-align: center;\"><img src=\"\/storage\/app\/media\/0%20ai%20and%20its%20impact\/cropped-images\/whatsapp-image-2026-03-13-at-24827-pm-2-60-8-256-217-1773394997.jpeg\"><\/p>\n<p>\u099f\u09be\u099f\u09be \u0987\u09a8\u09b8\u09cd\u099f\u09bf\u099f\u09bf\u0989\u099f \u0985\u09ac \u09ab\u09be\u09a8\u09cd\u09a1\u09be\u09ae\u09c7\u09a8\u09cd\u099f\u09be\u09b2 \u09b0\u09bf\u09b8\u09be\u09b0\u09cd\u099a-\u098f\u09b0 \u09aa\u09cd\u09b0\u09be\u0995\u09cd\u09a4\u09a8 \u09aa\u09b0\u09bf\u099a\u09be\u09b2\u0995 \u0985\u09a7\u09cd\u09af\u09be\u09aa\u0995 \u09b8\u09ac\u09cd\u09af\u09b8\u09be\u099a\u09c0 \u09ad\u099f\u09cd\u099f\u09be\u099a\u09be\u09b0\u09cd\u09af \u09ae\u09a8\u09c7 \u0995\u09b0\u09c7\u09a8, \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u09b6\u09c1\u09a7\u09c1\u09ae\u09be\u09a4\u09cd\u09b0 \u098f\u0995\u099f\u09bf \u09aa\u09cd\u09b0\u09af\u09c1\u0995\u09cd\u09a4\u09bf\u0997\u09a4 \u09ac\u09bf\u09b7\u09df \u09a8\u09df\u0964 \u098f\u099f\u09bf \u0986\u09ae\u09be\u09a6\u09c7\u09b0 \u09b8\u0982\u09b8\u09cd\u0995\u09c3\u09a4\u09bf \u098f\u09ac\u0982 \u09b8\u09c3\u099c\u09a8\u09b6\u09c0\u09b2\u09a4\u09be\u0995\u09c7\u0993 \u09aa\u09cd\u09b0\u09ad\u09be\u09ac\u09bf\u09a4 \u0995\u09b0\u099b\u09c7\u0964 \u09ac\u09b0\u09cd\u09a4\u09ae\u09be\u09a8\u09c7, \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u0997\u09ac\u09c7\u09b7\u09a3\u09be\u09b0 \u0995\u09cd\u09b7\u09c7\u09a4\u09cd\u09b0\u09c7 \u098f\u09ae\u09a8 \u0985\u09ac\u09a6\u09be\u09a8 \u09b0\u09be\u0996\u099b\u09c7 \u09af\u09be \u09a8\u09cb\u09ac\u09c7\u09b2 \u09aa\u09c1\u09b0\u09b8\u09cd\u0995\u09be\u09b0\u09c7\u09b0 \u09ae\u09a4\u09a8 \u09b8\u09cd\u09ac\u09c0\u0995\u09c3\u09a4\u09bf\u0993 \u09aa\u09be\u099a\u09cd\u099b\u09c7\u0964<\/p>\n<p style=\"text-align: center;\"><img src=\"\/storage\/app\/media\/0%20ai%20and%20its%20impact\/cropped-images\/whatsapp-image-2026-03-13-at-24827-pm-3-105-22-180-203-1773395016.jpeg\"><\/p>\n<p>\u09ac\u09bf\u0996\u09cd\u09af\u09be\u09a4 \u09ac\u09c8\u099c\u09cd\u099e\u09be\u09a8\u09bf\u0995 \u099c\u09be\u09b0\u09cd\u09a8\u09be\u09b2 \u0997\u09c1\u09b2\u09bf\u09a4\u09c7 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u09a8\u09bf\u09b0\u09cd\u09ad\u09b0 \u0997\u09ac\u09c7\u09b7\u09a3\u09be\u0995\u09c7 \u0997\u09c1\u09b0\u09c1\u09a4\u09cd\u09ac \u09a6\u09c7\u0993\u09df\u09be \u09b9\u099a\u09cd\u099b\u09c7\u0964 \u098f\u0995\u09b8\u09ae\u09df printing press \u098f\u09ac\u0982 photography \u09a8\u09bf\u09df\u09c7\u0993 \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u09ad\u09df \u099b\u09bf\u09b2\u09cb, \u09af\u09c7 \u098f\u0997\u09c1\u09b2\u09cb \u09b6\u09bf\u09b2\u09cd\u09aa\u0995\u09c7 \u09a8\u09b7\u09cd\u099f \u0995\u09b0\u09ac\u09c7\u0964 \u0995\u09bf\u09a8\u09cd\u09a4\u09c1 \u09aa\u09b0\u09c7 \u098f\u0997\u09c1\u09b2\u09cb \u09a8\u09a4\u09c1\u09a8 \u09b6\u09bf\u09b2\u09cd\u09aa\u09c7\u09b0 \u099c\u09a8\u09cd\u09ae \u09a6\u09c7\u09df\u0964 \u09b8\u09c7\u0987 \u09ad\u09be\u09ac\u09c7 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u0993 \u098f\u0995 \u09a8\u09a4\u09c1\u09a8 \u09af\u09c1\u0997\u09c7\u09b0 \u09b8\u09c2\u099a\u09a8\u09be \u0995\u09b0\u099b\u09c7\u0964 \u09ac\u09c8\u099c\u09cd\u099e\u09be\u09a8\u09bf\u0995 \u0997\u09ac\u09c7\u09b7\u09a3\u09be\u09df \u098f\u09b0 \u09ac\u09cd\u09af\u09ac\u09b9\u09be\u09b0 \u09a8\u09a4\u09c1\u09a8 \u0986\u09ac\u09bf\u09b7\u09cd\u0995\u09be\u09b0\u09c7\u09b0 \u09a6\u09bf\u0995\u09c7 \u09a8\u09bf\u09df\u09c7 \u09af\u09be\u099a\u09cd\u099b\u09c7\u0964 \u098f\u0987 \u09a8\u09a4\u09c1\u09a8 \u09af\u09c1\u0997\u09c7\u09b0 \u09b8\u09c2\u099a\u09a8\u09be \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u099c\u09a8\u09cd\u09af \u09a8\u09a4\u09c1\u09a8 \u09b8\u09c1\u09af\u09cb\u0997 \u09a4\u09c8\u09b0\u09bf \u0995\u09b0\u099b\u09c7\u0964<\/p>\n<p style=\"text-align: center;\"><img src=\"\/storage\/app\/media\/0%20ai%20and%20its%20impact\/cropped-images\/whatsapp-image-2026-03-13-at-24827-pm-4-0-0-0-0-1773395623.jpeg\"><\/p>\n<p>\u098f\u0996\u09a8\u0995\u09be\u09b0 \u09af\u09c1\u0997\u09c7 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u0986\u09b0 \u0995\u09cb\u09a8\u0993 \u0995\u09b2\u09cd\u09aa\u09a8\u09be\u09b0 \u0995\u09a5\u09be \u09a8\u09af\u09bc, \u09ac\u09b0\u0982 \u098f\u099f\u09bf \u0986\u09ae\u09be\u09a6\u09c7\u09b0 \u09ac\u09b0\u09cd\u09a4\u09ae\u09be\u09a8 \u099c\u09c0\u09ac\u09a8\u09c7\u09b0 \u0985\u0982\u09b6\u0964 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u099c\u09c0\u09ac\u09a8\u0995\u09c7 \u09b8\u09b9\u099c \u0993 \u0989\u09a8\u09cd\u09a8\u09a4 \u0995\u09b0\u09a4\u09c7 \u09aa\u09be\u09b0\u09c7\u0964 \u09a4\u09ac\u09c7, \u09af\u09a6\u09bf \u09ad\u09c1\u09b2\u09ad\u09be\u09ac\u09c7 \u09ac\u09cd\u09af\u09ac\u09b9\u09be\u09b0 \u0995\u09b0\u09be \u09b9\u09af\u09bc, \u09a4\u09be\u09b9\u09b2\u09c7 \u098f\u099f\u09bf \u09ac\u09a1\u09bc \u09b8\u09ae\u09b8\u09cd\u09af\u09be \u09b8\u09c3\u09b7\u09cd\u099f\u09bf \u0995\u09b0\u09a4\u09c7 \u09aa\u09be\u09b0\u09c7\u0964 \u09b8\u09ac \u09ac\u0995\u09cd\u09a4\u09be\u09b0 \u0995\u09a5\u09be\u09df \u098f\u0995\u099f\u09bf \u09ac\u09bf\u09b7\u09df \u09b8\u09cd\u09aa\u09b7\u09cd\u099f\u2014\u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u0995\u0996\u09a8\u0987 \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u09ac\u09bf\u0995\u09b2\u09cd\u09aa \u09a8\u09df\u0964 \u098f\u099f\u09bf \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be\u0995\u09c7 \u0986\u09b0\u0993 \u09b6\u0995\u09cd\u09a4\u09bf\u09b6\u09be\u09b2\u09c0 \u0995\u09b0\u09be\u09b0 \u09b6\u09c1\u09a7\u09c1 \u098f\u0995\u099f\u09bf \u09ae\u09be\u09a7\u09cd\u09af\u09ae\u0964 \u09b8\u09a0\u09bf\u0995 \u09a8\u09c8\u09a4\u09bf\u0995\u09a4\u09be, \u09a6\u09be\u09df\u09bf\u09a4\u09cd\u09ac\u09b6\u09c0\u09b2 \u09ac\u09cd\u09af\u09ac\u09b9\u09be\u09b0 \u098f\u09ac\u0982 \u09ae\u09be\u09a8\u09ac\u09bf\u0995 \u09a6\u09c3\u09b7\u09cd\u099f\u09bf\u09ad\u0999\u09cd\u0997\u09bf\u09b0 \u09ae\u09be\u09a7\u09cd\u09af\u09ae\u09c7\u0987 \u098f\u0995\u09c7 \u09b8\u09ae\u09be\u099c\u09c7\u09b0 \u0995\u09b2\u09cd\u09af\u09be\u09a3\u09c7 \u0995\u09be\u099c\u09c7 \u09b2\u09be\u0997\u09be\u09a8\u09cb \u09b8\u09ae\u09cd\u09ad\u09ac\u0964<\/p>\n<p>\u00a0<\/p>\n<p>\u099a\u09bf\u09a4\u09cd\u09b0 \u09b8\u09cc\u099c\u09a8\u09cd\u09af\u09c7- \u09a8\u09bf\u099c\u09b8\u09cd\u09ac \u099a\u09bf\u09a4\u09cd\u09b0<\/p>","published_at":"2026-03-13 12:00:00","published":1,"created_at":"2026-03-13 15:17:43","updated_at":"2026-03-13 15:42:55","metadata":null,"ginopane_blogtaxonomy_series_id":null,"seo_title":null,"seo_description":null,"seo_keywords":null,"canonical_url":null,"redirect_url":null,"robot_index":null,"robot_follow":null,"summary":"<p>\u09ac\u09be\u0982\u09b2\u09be \u0993\u09af\u09bc\u09be\u09b0\u09cd\u09b2\u09cd\u09a1\u0993\u09af\u09bc\u09be\u0987\u09a1 \u09aa\u09cd\u09b0\u09a4\u09bf\u09ac\u09c7\u09a6\u09a8:<\/p>\n<p>\u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u0986\u09b8\u09b2\u09c7 \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u09b8\u09be\u09b9\u09be\u09af\u09cd\u09af\u0995\u09be\u09b0\u09c0<\/p>\n<p style=\"text-align: center;\"><img src=\"\/storage\/app\/media\/0%20ai%20and%20its%20impact\/cropped-images\/WhatsApp%20Image%202026-03-13%20at%202.22.02%20PM-0-10-400-189-1773394869.jpeg\"><\/p>\n<p>\u09ac\u09b0\u09cd\u09a4\u09ae\u09be\u09a8 \u09af\u09c1\u0997\u09c7 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u099a\u09bf\u09a8\u09cd\u09a4\u09be\u09ad\u09be\u09ac\u09a8\u09be, \u0995\u09be\u099c \u098f\u09ac\u0982 \u09ad\u09ac\u09bf\u09b7\u09cd\u09af\u09a4\u09c7\u09b0 \u0989\u09aa\u09b0\u09c7 \u09a7\u09c0\u09b0\u09c7 \u09a7\u09c0\u09b0\u09c7 \u09aa\u09cd\u09b0\u09ad\u09be\u09ac \u09ac\u09bf\u09b8\u09cd\u09a4\u09be\u09b0 \u0995\u09b0\u099b\u09c7\u0964 \u099a\u09bf\u0995\u09bf\u09ce\u09b8\u09be, \u09b6\u09bf\u0995\u09cd\u09b7\u09be, \u0997\u09ac\u09c7\u09b7\u09a3\u09be, \u09b6\u09bf\u09b2\u09cd\u09aa- \u09aa\u09cd\u09b0\u09be\u09af\u09bc \u09b8\u09ac \u0995\u09cd\u09b7\u09c7\u09a4\u09cd\u09b0\u09c7\u0987 \u098f\u0987 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ac\u09c1\u09a6\u09cd\u09a7\u09bf\u09ae\u09a4\u09cd\u09a4\u09be, \u098f\u0995 \u0997\u09c1\u09b0\u09c1\u09a4\u09cd\u09ac\u09aa\u09c2\u09b0\u09cd\u09a3 \u09ad\u09c2\u09ae\u09bf\u0995\u09be \u09aa\u09be\u09b2\u09a8 \u0995\u09b0\u099b\u09c7\u0964 \u09a4\u09ac\u09c7 \u098f\u0987 \u0989\u09a8\u09cd\u09a8\u09a4\u09bf\u09b0 \u09b8\u0999\u09cd\u0997\u09c7 \u09b8\u0999\u09cd\u0997\u09c7 \u0995\u09bf\u099b\u09c1 \u0986\u09b6\u0999\u09cd\u0995\u09be \u098f\u09ac\u0982 \u09a8\u09c8\u09a4\u09bf\u0995 \u09b8\u09ae\u09b8\u09cd\u09af\u09be\u09b0\u0993 \u09b8\u09c3\u09b7\u09cd\u099f\u09bf \u09b9\u099a\u09cd\u099b\u09c7\u0964 \u09ac\u09be\u0982\u09b2\u09be \u0993\u09af\u09bc\u09be\u09b0\u09cd\u09b2\u09a1 \u0993\u09af\u09bc\u09be\u0987\u09a1 \u0986\u09af\u09bc\u09cb\u099c\u09bf\u09a4 \u09ac\u09bf\u09b6\u09cd\u09ac \u09ac\u09be\u0999\u09be\u09b2\u09bf \u09b8\u09ae\u09cd\u09ae\u09c7\u09b2\u09a8\u09c7\u09b0 \u09a6\u09cd\u09ac\u09bf\u09a4\u09c0\u09af\u09bc \u09a6\u09bf\u09a8, \u09ed \u09ab\u09c7\u09ac\u09cd\u09b0\u09c1\u09af\u09bc\u09be\u09b0\u09bf \u09b6\u09bf\u0995\u09cd\u09b7\u09be\u09ac\u09bf\u09a6, \u099a\u09bf\u0995\u09bf\u09ce\u09b8\u0995 \u0993 \u09aa\u09cd\u09b0\u09af\u09c1\u0995\u09cd\u09a4\u09bf\u09ac\u09bf\u09a6 \u0993 \u0995\u09b0\u09cd\u09aa\u09cb\u09b0\u09c7\u099f \u0995\u09b0\u09cd\u09a4\u09be \u098f\u0987 \u09ad\u09be\u09ac\u09c7\u0987 \u0995\u09c3\u09a4\u09cd\u09b0\u09bf\u09ae \u09ae\u09c7\u09a7\u09be\u0995\u09c7 \u0989\u09aa\u09b8\u09cd\u09a5\u09be\u09aa\u09bf\u09a4 \u0995\u09b0\u09b2\u09c7\u09a8\u0964\u00a0\u098f\u0987 \u0986\u09b2\u09cb\u099a\u09a8\u09be \u09b8\u09ad\u09be\u099f\u09bf\u09b0 \u09b8\u099e\u09cd\u099a\u09be\u09b2\u09a8\u09be \u0995\u09b0\u09c7\u09a8\u00a0\u09b6\u09cd\u09b0\u09c0 \u0985\u099e\u09cd\u099c\u09a8 \u09ac\u09a8\u09cd\u09a6\u09cd\u09af\u09cb\u09aa\u09be\u09a7\u09cd\u09af\u09be\u09af\u09bc,...<\/p><\/p>","has_summary":true,"categories":[{"id":78,"name":"Artificial Intelligence","slug":"artificial-intelligence","code":null,"description":"What is Artificial Intelligence? - NASAArtificial intelligence (AI) is a field of computer science that develops systems capable of performing tasks typically requiring human intelligence, such as reasoning, learning from experience, solving problems, and understanding language. It enables machines to analyze vast data, recognize patterns, and make autonomous decisions, often outperforming human speed in specific tasks.","parent_id":null,"nest_left":129,"nest_right":130,"nest_depth":0,"created_at":"2026-03-13 15:15:46","updated_at":"2026-03-13 15:15:46","url":"https:\/\/www.banglaworldwide.com\/category\/artificial-intelligence","pivot":{"post_id":1945,"category_id":78}}],"featured_images":[{"id":2814,"disk_name":"69b3dd2862f31599698418.jpeg","file_name":"WhatsApp Image 2026-03-13 at 2.22.02 PM (1).jpeg","file_size":194659,"content_type":"image\/jpeg","title":null,"description":null,"field":"featured_images","sort_order":2814,"created_at":"2026-03-13 15:17:20","updated_at":"2026-03-13 15:17:43","path":"https:\/\/www.banglaworldwide.com\/storage\/app\/uploads\/public\/69b\/3dd\/286\/69b3dd2862f31599698418.jpeg","extension":"jpeg"}]} March 14th am 31 1:41am