মহারাজা...তোমারে সেলাম
2 May, 2025 - By Editor Role
29 April, 2025 - 11:30:00 AM
তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি, কবিতা লেখার জন্য যিনি হয়েছিলেন দেশান্তরী। তিনি কবি দাউদ হায়দার। গত শনিবার , ২৬ এপ্রিল , বার্লিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। প্রায় পাঁচ দশক কাল জন্মভুমি থেকে নির্বাসিত কবির মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর।
আরও পড়ুন17 April, 2025 - 12:15:00 PM
প্রয়াত হলেন ভারতের শল্য চিকিৎসার অন্যতম নক্ষত্র , অধ্যাপক ডাঃ দীপক কুমার ঘোষ। শুধু শল্য চিকিৎসাই নয়, একজন শিক্ষক হিসেবেও তাঁর ছিল ভারত জোড়া খ্যাতি।
আরও পড়ুন16 April, 2025 - 01:00:00 PM
উল্লাসকর দত্ত বাংলার ব্রিটিশ বিরোধী গুপ্ত বিপ্লববাদী আন্দোলনের একজন দুঃসাহসিক নায়ক। তাঁর দেশের বাড়ি ছিল কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া মহকুমার কালিকচ্ছ গ্রামে। শিক্ষিত পরিবার। বাবা দ্বিজদাস দত্ত প্রেসিডেন্সি কলেজের ছাত্র। পরে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিদ্যায় ডিগ্রি অর্জন করেন। মেধাবী ছাত্র উল্লাসকর ১৯০৩ সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। কিন্তু কলেজের প্রফেসর রাসেল বঙ্গ ভঙ্গের পক্ষে মন্তব্য করায় উল্লাসকর তীব্র প্রতিবাদ করেন। তাঁকে কলেজ থেকে বহিস্কার করা হয়। এরপর তিনি গুপ্ত বিপ্লবী সংগঠনে যোগ দেন। কলকাতার মুরারিপুকুর বাগানবাড়িতে ১৯০৮ সালের ২ মে গুপ্ত বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির আরো অনেকের সঙ্গে অস্ত্রসহ উল্লাসকর গ্রেপ্তার হন। এই মামলাই বিখ্যাত মানিকতলা বা আলিপুর বোমার মামলা।
আরও পড়ুন8 April, 2025 - 01:45:00 PM
ডক্টর গোলাম মুরশিদ (১৯৩৯-২০২৪) বাংলাদেশ ও ভারতের বাঙালিদের কাছে পরিচিত একটি নাম। বিশেষভাবে মাইকেল মধুসূদন দত্তের জীবনীকার হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয়। তিনি আঠারো শতকের গদ্য নিয়ে কাজ করেছেন। উনিশ শতকের হিন্দু সমাজ সংস্কার আন্দোলন তাঁর পিএইচডি পর্যায়ের গবেষণার বিষয়।
আরও পড়ুন25 March, 2025 - 07:00:00 AM
না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের সাংস্কৃতিক জগতের অন্যতম পথপ্রদর্শক এবং ছায়ানটের সভাপতি, সঙ্গীতজ্ঞ ডঃ সনজীদা খাতুন।
আরও পড়ুন3 March, 2025 - 11:30:00 AM
১৮৩২ খ্রিস্টাব্দে ব্রিটিশ কর্তৃপক্ষ কাছাড় অধিগ্রহণ করার পর ১৮৩৩ খ্রিস্টাব্দে শিলচর শহরের পত্তন হয়। রামকুমার নন্দী মজুমদার তাঁর জন্মস্থান শ্রীহট্টের পাটলিগ্রাম ছেড়ে সদ্য প্রতিষ্ঠিত এই জনপদে এসেছিলেন চাকুরির সন্ধানে। প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন রামকুমার সহজাত প্রতিভার বলে নবজাগরণের সুরটি অনুধাবন করতে পেরেছিলেন। এরই প্রতিফলন ঘটেছিল তাঁর সৃষ্ট নব্য সাহিত্যে।
আরও পড়ুন22 February, 2025 - 11:30:00 AM
সঙ্গীতানুরাগে সিক্ত উপহার তিনি দিয়েছেন। তিনি, ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের জগতের এক কিংবদন্তি অধ্যায় - পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ৯৯ বছর বয়সে পদার্পণ করলেন তিনি।
আরও পড়ুন19 February, 2025 - 11:30:00 AM
বাংলা ওয়ার্ল্ডওয়াইড প্রতিবেদন সমরেশ বসুর সাহিত্য বলতেই আমাদের একটি বিশেষ ধরনের বিষয়ের কথা মনে হয়। কিন্তু যে ব্যক্তি 'বিবর, প্রজাপতি, তিন ভুবনের পারের মতো একের পর এক তোলপাড় ফেলা উপন্যাস লিখে গিয়েছেন, তাঁর হাতেই আবার তৈরি হয়েছে শিশু সাহিত্যের অবিস্মরণীয় চরিত্র গোগোল। আবার কখনও তিনি সিনেমার চিত্রনাট্যও লিখেছেন অনায়াসে। গত ৭ ফেব্রুয়ারি বাংলা ওয়ার্ল্ডওয়াইড আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক বাঙালি সম্মেলনের মঞ্চে পিতৃদেবকে এই ভাবেই স্মরণ করলেন সাহিত্যিক পুত্র ডাঃ নবকুমার বসু। সমরেশ বসু স্মৃতি বক্তৃতা হয়ে উঠল পিতার প্রতি পুত্রের শ্রদ্ধা নিবেদনের মঞ্চ। যার মাধ্যমে খুঁজে পাওয়া গেল এক অপরিচিত সম
আরও পড়ুন18 February, 2025 - 11:30:00 AM
স্বপন সোম সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত গবেষক। "লোকটা নিজেই একটা আস্ত গান, আস্ত গান, আস্ত গান লোকটা।" --- নিজের একটা গানের মধ্যেই কবীর সুমন এইভাবে আরেক সংগীত-নিমগ্ন মানুষের পরিচয় দিয়েছিলেন। সেই 'আস্ত গান লোকটা' এ-সম্পর্কে নিজেই বলেছেন, "এত অল্প কথায় এমনভাবে আমি নিজেও নিজের গানের পরিচয় দিতে পারতাম না।" --- প্রতুল মুখোপাধ্যায়। অপ্রতিম প্রতুল মুখোপাধ্যায়। এক নগর-বাউল যাকে পরিচিত ছকের মধ্যে কখনও ফেলা যাবে না। যিনি কোনো রকম অনুষঙ্গ ছাড়াই কণ্ঠে সুর তুলে মানুষকে গানের অনাবিল স্রোতে ভাসিয়ে দেন। সে শুধু সুরের সাম্পান নয়, তাঁর একলা-গান অনেক কথা, অনেকের কথা বলতে চায়। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা তাঁ
আরও পড়ুন