বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির নিজস্ব মঞ্চ

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়" এবং সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা, শিক্ষা ক্ষেত্রে এক নতুন দিক উন্মোচন করবে

27 August, 2020 - 03:12:00 AM

বিজ্ঞান এবং প্রযুক্তিতে পারদর্শী ও খ্যাতনামা বিশ্ববিদ্যালয় হিসেবে "মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়" তাঁদের সুনাম ও গৌরবের সাথে শিক্ষা ক্ষেত্রে ব্যাপ্তি লাভ করে চলেছে। সম্প্রতি বাংলা ওয়ার্ল্ডওয়াইড এর ব্যবস্থাপনায় "মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়" এর মাননীয় উপাচার্য সহ বিশিষ্ট অধ্যাপক এবং সুইডেনের "উপসালা বিশ্ববিদ্যালয়" এর পদার্থবিদ্যার অধ্যাপক ডক্টর বিপ্লব সান্যাল এবং অধ্যাপিকা ডক্টর সুপর্ণা সান্যাল এর সহিত একটি ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেছেন। স্বনামধন্য এই দুই বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকরা যাতে তাদের জ্ঞানের ভান্ডার আদান-প্রদানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সার্বিক ও উন্নত শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে উচ্চমানের শিক্ষাদান করতে পারেন সেই বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন

শিক্ষা ব্যবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি মানবিক পদক্ষেপ

8 July, 2020 - 12:35:00 PM

"এই বছরটি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু 'সেখ মুজিবর রহমানের' জন্ম শতবর্ষ, কিন্তু করোনার জন্য সেই অনুষ্ঠান মহাসমারোহে পালন করতে পারলামনা" আবেগঘন হয়ে এমনটাই জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয়া উপাচার্য-অধ্যাপক শিরিন আখতার মহাশয়া। বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস শিক্ষাক্ষেত্রের উপরেও একটি মারাত্মক আঘাত হেনেছে, বিগত কয়েক মাস ধরে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে।

আরও পড়ুন

জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ 'চালু হোক’

7 July, 2020 - 01:05:00 AM

বিশ্বজোড়া করোনা ভাইরাস সৃষ্ট কোবিদ-১৯ অতিমারীর আতঙ্কের মধ্যে শিক্ষা ব্যবস্থা আংশিকভাবে হলেও চালু করার সাহস আমরা দেখাতে পারছি। বিগত কয়েক দশক ধরে বৈদ্যুতিন সরঞ্জাম এবং প্রযুক্তিবিদ্যার প্রভূত উন্নতি হয়েছে, আজ থেকে পঁচিশ-তিরিশ বছর আগে এই অতিমারী দেখা দিলে সব কিছুই বন্ধ করে রাখা ছাড়া কোনও উপায় থাকত না, এমনটাই মনে করেন অধ্যাপক সুকান্ত চৌধুরী। বাংলা ওয়ার্ল্ডওয়াইড ডট কম আয়োজিত একটি ওয়েবিনারে তিনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব উত্থাপন করে বলেন, আমরা যদি মোটামুটি এই বছরের মধ্যে এই অতিমারীর বিপদ কাটিয়ে উঠতে পারি, তাহলে হয়ত আগামী জানুয়ারি মাস থেকে স্থায়ীভাবে নতুন শিক্ষাবর্ষ শুরু করা যেতে পারে।

আরও পড়ুন

মায়ের স্বপ্ন আর শেখ হাসিনার অনুপ্রেরণাই আমায় এগিয়ে নিয়ে যায়

4 June, 2019 - 12:35:00 PM

আমার মা বেশিদূর পড়াশোনা করতে পারেননি। তাঁর দুঃখ ছিল এটাই। ডঃ খাস্তগীরের স্কুলে পড়ার শখ আর সফল হয়নি তাঁর। আর তাই তাঁর উৎসাহেই আমার মতো আমার সব বোনের পড়ার সুযোগ ঘটেছিল হাই স্কুলে। হ্যাঁ, চট্টগ্রাম শহরে ডঃ খাস্তগীরের স্কুলেই। সেখানেই উচ্চশিক্ষার সুযোগ ছিল। আর সেই থেকে আর থামিনি। পড়েই গেছি। তারপর থেকে শিক্ষাই আমার অবলম্বন। আজ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর)।

আরও পড়ুন

বাংলাদেশে বাংলা ভাষায় উচ্চশিক্ষা ও গবেষণা (পর্ব-৩)

30 March, 2019 - 12:45:00 PM

স্বরোচিষ সরকার। অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলা ভাষায় প্রতিষ্ঠানিকভাবে উচ্চশিক্ষার সূচনা হয় বিশ শতকে। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে। তবে সীমিত আকারে হলেও উনিশ শতকেও বাংলা ভাষায় উচ্চশিক্ষার কিছু কিছু উদাহরণ তৈরি হয়। যেমন উনিশ শতকের মাঝামাঝি থেকে কলকাতায় এবং ঐ শতকের সত্তর দশক থেকে ঢাকায় ইংরেজির পাশাপাশি বাংলা মাধ্যমে চিকিৎসাবিদ্যা পড়ানো হতো। এর মধ্যে ঢাকা মেডিকেল স্কুলের শিক্ষকগণ বাংলা ভাষায় চিকিৎসাবিজ্ঞানের বেশ কয়েকটি বই লিখে যুগান্তকারী উদাহরণ সৃষ্টি করেছিলেন। ঐসব বইপ্রণেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ডাক্তার কাশীচন্দ্র দত্ত এবং ডাক্তার দুর্

আরও পড়ুন

বাংলাদেশে বাংলা ভাষায় উচ্চশিক্ষা ও গবেষণা (পর্ব-২)

25 March, 2019 - 12:20:00 PM

স্বরোচিষ সরকার। অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। উনিশ শতকের জাগরণে বাংলা ভাষার লক্ষণীয় বিকাশ ঘটেছিলো বলে এবং এই ভাষায় সাহিত্য-সংস্কৃতি ও জ্ঞানবিজ্ঞান চর্চা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল বলে ভারতবর্ষের প্রধান ভাষা হিসেবে বাংলা ভাষা নিজের অবস্থানকে মজবুত করে। বাংলা ভাষায় তখন আন্তর্জাতিক মানের সাহিত্য সৃষ্টি হয়, পাশাপাশি বাংলা ভাষায় তৈরি হতে থাকে নানা ধরনের জ্ঞানকোষ, বাংলা ভাষায় প্রকাশিত হতে থাকে উন্নত মানের বহু পত্রপত্রিকা। আইন-কানুন থেকে শুরু করে ইংরেজি ভাষার সমকালীন বহু জ্ঞান বাংলা ভাষায় অনূদিত হয়। ধ্রুপদি ভাষা সংস্কৃতের বৌদ্ধিক ঐতিহ্যকেও তখন বাংলা ভাষায় অনুবাদ করা হতে থাকে। এ সময়ে আট খণ্ডের যে সংস

আরও পড়ুন

আন্তর্জাতিক নারী দিবস ও আমি: মণিমালা দাস

12 March, 2019 - 01:50:00 PM

আমি প্রথম থেকেই দেখেছি আমার মাকে বিজ্ঞানী হিসাবে কাজ করতে। সম্পূর্ণভাবে পুরুষের জগতে তিনি ছিলেন প্রথম মহিলা Geophysicist। অন্য পুরুষ সহকর্মীদের মতই Field-এ যেতেন বছরে ছ-মাস। পড়াশোনা আমার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ করে নিয়েছিলাম ছোটবেলা থেকেই।

আরও পড়ুন

একই সূত্রে বাঁধিয়াছি

9 March, 2019 - 03:58:39 PM

বয়স নির্বিশেষে, বিশেষ করে আমাদের মতো বয়স্ক লোকেরা আজ বিপর্যস্ত, বিব্রত, বিধ্বস্ত। বৃদ্ধ বয়সের লক্ষণই হল অতীতচারী হয়ে যাওয়া। কারণ একাধিক। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমানকে যাচাই করে নেওয়া, আর বর্তমানের গাফিলতির জন্যে অতীত থেকে অজুহাত খোঁজা।

আরও পড়ুন

বাংলাদেশে বাংলা ভাষায় উচ্চশিক্ষা ও গবেষণা (পর্ব-১)

1 March, 2019 - 04:49:00 PM

আধুনিক পৃথিবীর সকল শৃঙ্খলার প্রায় সব জ্ঞান ইংরেজি ভাষায় সঞ্চিত। তাই ইংরেজি ভাষা আয়ত্ত করতে পারলে জ্ঞানের রাজ্যে প্রবেশাধিকার সহজ হয়। সম্ভবত এই বিবেচনায় বাংলাদেশে উচ্চশিক্ষার ভাষামাধ্যম হিসেবে ইংরেজির গুরুত্ব বাড়ছে।

আরও পড়ুন

বিলাতে পড়াশুনা/১

14 February, 2019 - 08:25:00 PM

মাণিকচন্দ্র দাস। লন্ডনে ভারতীয় দূতাবাসের প্রাক্তন পদস্থ কর্তা। সেই ইংরেজ আমল থেকে বিলাত যাত্রার একটা চল বাঙালির মধ্যে আছে। ইংরেজ শাসনে থাকার সুবাদে সেদেশে উচ্চ শিক্ষার্থে যাওয়া সেই সময়ের উচ্চবিত্তদের রেওয়াজ ছিল। বিলাত ফেরতদের নিয়ে এদেশে মাতামাতিও কিছু কম ছিল না। সেদেশে উচ্চশিক্ষা লাভ করে এলে এদেশে নিজ নিজ বৃত্তিতে যেমন দ্রুত প্রতিষ্ঠা পাওয়া যেত, তেমনই সামাজিক মর্যাদাও অনেকখানি বেড়ে যেত। যুগ বদলেছে। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে বাঙালি। উচ্চ শিক্ষা পেয়ে অনেকেই সেদেশে নিজ বৃত্তিতে অত্যন্ত সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত। এখন বিলাতের পড়াশুনার সুযোগ কেমন, কোথায় আবেদন করতে হবে সেই সব সুলুক-সন্ধান জান

আরও পড়ুন

SUBSCRIBE TO NEWSLETTER

SUSCRIBETE