বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির নিজস্ব মঞ্চ

বোধ

13 December, 2025 - By Editor Role

অগ্নিবৃক্ষ তিনি, আমরা বহ্ন্যুৎসবের প্রত্যক্ষদর্শী

11 December, 2025 - 11:00:00 AM

নবকুমার বসু প্রখ্যাত সাহিত্যিক ও চিকিৎসক প্রয়াণের সাড়ে তিন দশকেরও অধিক অতিক্রান্ত হওয়ার পরে বঙ্গসাহিত্য মাধ্যমে প্রাসঙ্গিক ভূমিকায় থাকা সম্ভবত আধুনিক বাংলা সাহিত্যের বিরল ঘটনা। সমরেশ বসু তথা কালকূট তাঁর জীবদ্দশার একেবারে শেষপ্রান্ত পর্যন্ত লিখতে লিখতে কলমটি সরিয়ে রেখেছিলেন ১৯৮৮ খ্রিস্টাব্দের ১২ মার্চ। তখন তাঁর বয়স চৌষট্টি বছর। আজ থেকে প্রায় ছত্রিশ বছর আগে। এই ডিসেম্বর মাসের ১১ তারিখে, জন্মদিনের হিসেব অনুযায়ী আমার প্রয়াত পিতৃদেবের (আর দু মাস পরে) জন্ম শতবার্ষিকীর পূর্তি আসছে। সাধারণত বাঙালি সাহিত্যিকরা বাঙালি পাঠকের মন থেকে মৃত্যুর এতো বছর পরে পুরোপুরি মুছে না-গেলেও, অনেকটাই ঝাপসা ও বিবর্ণ হয়

আরও পড়ুন

মনের কথা ভাষা পেত তাঁর কলমে

5 December, 2025 - 12:00:00 PM

বাংলা ওয়ার্ল্ডওয়াইড প্রতিবেদন “আমার গানের স্বরলিপি লেখা রবেপান্থপাখির কূজন কাকলি ঘিরেআগামী পৃথিবী কান পেতে তুমি শুনোআমি যদি আর নাই আসি হেথা ফিরে—” এ শুধু গান নয়, এ যেন এককবির অস্তিত্বের ঘোষণা। কালের নিয়মে বদলেছে সব। বদলায়নি এক গীতিকারের কথার আকর্ষণ তিনি গৌরীপ্রসন্ন মজুমদার। শতবর্ষে আপামর বাঙালির সঙ্গে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে বাংলা ওয়ার্ল্ডওয়াইড। গৌরীপ্রসন্নের লেখা গানের এক বড় শক্তি ছিল আবেগ। বাংলা সিনেমাকে আম জনতার কাছে জনপ্রিয় করে তুলতে তাঁর অবদান উত্তম-সুচিত্রা, হেমন্ত-মান্নার থেকে কোনও অংশে কম নয়। ১৯২৫ সালের ৫ ডিসেম্বর, গ্রাম বাংলার গোপালনগরে জন্ম হয় বাংলা গানের স্বর্ণযুগের এই গীতিকার

আরও পড়ুন

প্রত্যক্ষ-অভিজ্ঞতা

25 November, 2025 - 12:30:00 PM

সৌরভ হাওলাদার, কৃতি প্রযুক্তিবিদ ও লেখক  “পূতিগন্ধময় বললে, কিছুই বোঝা যায় না।” জোনাকি নাট্যদলের মহলা ঘরে প্রণবেশ যখন কথাগুলো বলে, ওর চারপাশে গোল হয়ে বসে থাকা নানা বয়েসের সদস্যরা উদগ্রীব হয়ে শোনে।  প্রণবেশ আবার বলে, “শব্দ, একটা ধ্বনি সমষ্টি মাত্র। আমি উচ্চারণ করলাম, তোমরা তোমাদের শ্রবণেন্দ্রিয় দিয়ে সেগুলো নিজের মধ্যে গ্রহণ করলে, তোমাদের মস্তিষ্ক সেই ধ্বনি-সমষ্টি নিয়ে, তার নিজস্ব সংগ্রহে থাকা পূর্ব অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে, তোমায় একটি অনুভূতির অবয়ব তৈরি করে দেবে। আমি একশ শতাংশ নিশ্চিত, তোমাদের এই পূর্ব অভিজ্ঞতার ঝুলিতে এই গন্ধের কোন উল্লেখ নেই। শব্দের ধ্বনির সঙ্গে মিলিত যে ঘ্রাণের ইতিহাস, তা অভিজ

আরও পড়ুন

জন্মশতবর্ষে ঋত্বিক: সীমান্ত পেরিয়ে সৃষ্টির উত্তরাধিকার

6 November, 2025 - 11:30:00 AM

বাংলা সিনেমার ত্রয়ী— সত্যজিৎ, ঋত্বিক ও মৃণাল-এর অন্যতম ঋত্বিক কুমার ঘটক। ৪ নভেম্বর ছিল তাঁর জন্মশতবার্ষিকী। তাঁর ছবিতে বারবার ফিরে এসেছে দেশভাগের ইতিহাস ও ছিন্নমূল মানুষের যন্ত্রণা— যার ধারাবাহিক প্রকাশ তাঁর দেশভাগ ত্রয়ী: মেঘে ঢাকা তারা (১৯৬০), কোমল গান্ধার (১৯৬১) ও সুবর্ণরেখা (১৯৬৫)।

আরও পড়ুন

দেশবন্ধুর বিকল্প রাজনীতি

5 November, 2025 - 11:30:00 AM

ডঃ সেমন্তী ঘোষ সহযোগী সম্পাদক এবং প্রধান, সম্পাদনা বিভাগ, আনন্দবাজার পত্রিকা ‘‘আমাদের এমনই অভ্যাস যে যাঁকে এক বার নেতৃপদে বরণ করি, তাঁর উপর এত ভার চাপাই, তাঁর কাছ থেকে এত বেশি বেশি দাবি করি যে কোনও মানুষের পক্ষে এত ভার বহন বা এত আশা পূরণ করা সম্ভব নয়।’’ চিত্তরঞ্জন দাশের অকালপ্রয়াণের খবর পেয়ে শোকাহত তরুণ সুভাষচন্দ্র বসু মান্দালয় জেলে বসে এই কথা লিখেছিলেন। নেহাত কথার কথা নয়, সত্যিই ১৯২০-র দশকের প্রথম ভাগে ভারতের জাতীয় আন্দোলনের একটা বিরাট ভার বহন করছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, চেষ্টা করছিলেন দেশবাসীর অনেক আশা পূরণের। অসহযোগ আন্দোলন শেষ হয়েছে ১৯২২ সালে, গান্ধীজির নির্দেশে। তবে দেশে তখনও ব্রিটি

আরও পড়ুন

আমার দেখা দুর্গাপূজা

10 October, 2025 - 11:30:00 AM

ডাঃ দুলাল বসু  কলকাতার প্রাক্তন শেরিফ, বিশিষ্ট চিকিৎসক প্রাক স্বাধীনতার মুহূর্তের আমার শিশু চোখে দেখা বাংলাদেশের বর্ধিষ্ণু গ্রাম কেন্দ্রিক দুর্গাপূজা মানে গ্রামের মধ্যখানে অনেকটা সেন্ট্রাল পার্কের ধাঁচে পল্লীমঙ্গল মাঠের সকলকে নিয়ে একচালা দুর্গা প্রতিমার আরাধনা (পূজার রীতিনীতি মেনে)। সঙ্গে এটাও দেখেছি কতিপয় ধনীর গ্রাম বাড়িতে (অনেকটা জমিদারদের মত) বৃহৎ আকারে সেই একচালা দুর্গা মূর্তি পূজা- তাদের নিজস্ব ঠাকুরদালানের নির্দিষ্ট স্থানে উপস্থাপনা করে। সঙ্গে অনেকটা মেলার মতো শিশু বিনোদনের খেলা ও রাত্রে ছোট মতো যাত্রা ও সার্কাস। এতকিছু আড়ম্বরের ভিতর পূজার নিয়ম অবশ্যই তারা মেনে চলত।  স্বাধীনতার পর

আরও পড়ুন

বিজ্ঞান হিতৈষী সংস্কৃত পন্ডিত

26 September, 2025 - 11:30:00 AM

বিদ্যাসাগরের জন্মদিন এলেই মনে প্রশ্ন ওঠে ওই সংস্কৃত বিজ্ঞানমনস্ক মানবতাবাদী ধর্মের সঙ্গে এখনকার নব্য বাঙালি সহমত পোষণ করেন তো?‌

আরও পড়ুন

“জাগো বাহে কোনঠে সবায়” – নূরলদীনের কণ্ঠে উচ্চারিত এই লাইনটি এখন একটি প্রতীকী ও বিপ্লবী আহ্বান

12 August, 2025 - 11:45:00 AM

নুরলদীনের সারাজীবন একটি ঐতিহাসিক ও রাজনৈতিক নাটক, যা লিখেছেন প্রখ্যাত বাঙালি নাট্যকার সৈয়দ শামসুল হক। এই নাটকটি প্রথম প্রকাশিত হয় ১৯৮১ সালে, এবং এটি বাংলা নাট্যসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

আরও পড়ুন

বাইশে শ্রাবণ

7 August, 2025 - 01:05:00 AM

২২শে শ্রাবণ

আরও পড়ুন

স্বামীর মৃত্যুদিনেও রোগী দেখতে বেরিয়েছিলেন তিনি (দ্বিতীয় পর্ব)

1 July, 2025 - 12:30:00 PM

কৃষ্ণা রায় অধ্যাপিকা ও লেখিকা প্রথম পর্বের পর... মেধাবী হওয়া সত্ত্বেও কলকাতা মেডিক্যাল কলেজের এম.বি. ডিগ্রি কাদম্বিনীর জীবনে অধরা-ই রয়ে গেল। আমল ব্রিটিশ আভিজাত্যে স্নাত অধ্যাপক ডা. রাজেন্দ্রচন্দ্র চন্দ্র কাদম্বিনীকে 'মিডওয়াইফারি' আর 'মেটিরিয়া মেডিকা'র মৌখিক পরীক্ষায় পরপর দুবার পাশের নম্বর দেননি। তবে কলেজের অধ্যক্ষ ড. কোটসের বদান্যতায় পেলেন জি বি এম এস ডিগ্রি। তাতেও কিছু হল না। কিছুদিন প্র্যাক্টিস করার পর বুঝলেন পরাধীন দেশের নারী চিকিৎসকের যথাযথ সম্মান-প্রতিষ্ঠা ব্রিটিশ সাম্রাজ্যে পাওয়া যাবে না। পেতে হলে বিদেশী ডিগ্রি দরকার। তখন তাঁর পাঁচটি সন্তান জন্মে গেছে। কনিষ্ঠ প্রভাতচন্দ্র মাত্র দেড় বছরে

আরও পড়ুন

SUBSCRIBE TO NEWSLETTER

SUSCRIBETE