বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির নিজস্ব মঞ্চ

প্রয়াণের শতবর্ষে চিত্রকর জ্যোতিরিন্দ্র-প্রসঙ্গ (প্রথম পর্ব)

21 November, 2024 - 12:30:00 PM

  পীতম সেনগুপ্ত বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ, পশ্চিমবঙ্গ। সৈয়দ মুজতবা আলী একবার আক্ষেপ করে বলেছিলেন, 'আশ্চর্য বোধ হয় যে বাঙালি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে ভুলে গিয়েছে!' এও সত্য যে তাঁকে বাঙালি যত না খ্যাতির আসনে বসিয়েছে, ঢের বেশি খ্যাতি-অখ্যাতির শিরোপা জুটেছে তাঁর অকাল প্রয়াত সহধর্মিনী কাদম্বরী দেবীর ভাগ্যে। আর সেই খ্যাতি-অখ্যাতির আড়ালেই ধামাচাপা পড়ে গেছে এই অমিতপ্রতিভাধরের যাবতীয় কীর্তি। বাংলার সামগ্রিক সারস্বতচর্চার অন্যতম মৌলিক রূপকারকে আজ সত্যি সত্যিই হারিয়ে ফেলার কারণ খুঁজতে গিয়ে চোখে পড়ে আত্মবিস্মৃত বাঙালি জাতির সারস্বতচর্চার বিকৃত অভিমুখটি। সরলা দেবীর স্মৃতিকথায় জানা যায়, জোড়াসাঁকোর বাড়িতে গা

আরও পড়ুন

বই পড়া বনাম বইপাড়া: প্রেক্ষিত বরিশাল

19 November, 2024 - 01:35:00 PM

সেলিম জাহান বিশিষ্ট অর্থনীতিবিদ, শিক্ষক, লেখক, আমেরিকা।  বরিশাল জিলা স্কুলে প্রত্যেক শ্রেণীর জন্য গোটা পঞ্চাশেক বই বরাদ্দ ছিল। প্রত্যেক বেস্পতিবার সেই বইগুলো ছাত্রদের মধ্যে বিলি করা হতো এক সপ্তাহের জন্যে। সেসব বইগুলোর মধ্যে 'রামের সুমতি'র কথা মনে আছে। একবার পরীক্ষায় আমার ফলাফলের ভিত্তিতে আমাকে দেব সাহিত্য কুটিরের একটি পূজোসংখ্যা দেওয়া হয়েছিল। সেই আমার দেব সাহিত্য কুটিরের সঙ্গে প্রথম পরিচয়। আমার ওই জাতীয় ভালোলাগা গুটি কয়েক বইয়ের বাইরে যা ছিল, তা আমার ভালো লাগতো না। আমার ভালো লাগতো 'দস্যু মোহন', 'দস্যু বনহুরের' মতো বই এবং স্বপন কুমার সিরিজ। তা এসব স্কুলের দেওয়া বইয়ের মধ্যে ছিল না। সুতরাং ভরসার

আরও পড়ুন

আজকের বাংলাদেশ: বিক্ষিপ্ত ভাবনা

12 November, 2024 - 12:26:37 PM

রামেন্দু মজুমদার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, বাংলাদেশ। একটা অস্থির সময়ে বসে সমাজের সুস্থতা নিয়ে ভাবনা লিপিবদ্ধ করা সত্যিই কঠিন। ১৯৭২ সালে বাংলাদেশে আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ এসেছিল। মুক্তিযুদ্ধের নয় মাসের রক্তাক্ত অভিজ্ঞতা আমাদেরকে একটা নতুন প্রভাতের সামনে দাঁড় করিয়েছিল। স্বজন হারানোর বেদনা বুকে ধারণ করে আমরা সমস্ত দেশবাসী আন্তরিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আগামী দিনগুলোতে সকল দুঃখ-কষ্ট আমরা সমানভাবে ভাগ করে নেব। সংবিধানে লিপিবদ্ধ হবার আগেই আমরা স্থির করেছিলাম সমাজে কোন বৈষম্য থাকবে না, ধর্মকে আমরা রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে দেব না, পরিবার ও সমাজে আমাদের যুগ যুগ ধরে ধারণ করা মূল্যবোধগুলোকে আ

আরও পড়ুন

ভাষার শিষ্টাচার (দ্বিতীয় পর্ব)

11 November, 2024 - 11:00:00 AM

অধ্যাপক ড: পবিত্র সরকার বিশিষ্ট ভাষাবিদ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, পশ্চিমবঙ্গ। প্রথম পর্বের পর... ৩. সামাজিক-পারিবারিক=প্রাতিষ্ঠানিক সম্পর্ক ও ভাষার শিষ্টাচার পারিবারিক সম্পর্কের মধ্যে একটা শক্তিপরম্পরা থাকে তা আমরা জানি। তার মধ্যে আবার স্ত্রীপুরুষের অবস্থানের প্রশ্নটিও জড়িয়ে যায়। বাঙালি স্বামীদের মুখে স্ত্রীদের বলা 'যা বোঝ না তা নিয়ে কথা বলতে এসো না'-একটি অতি পরিচিত সংলাপ। ছোটরা বা সমাজে তলার লোকেরা 'ছোট মুখে বড় কথা' বলার জন্য প্রচুর ধমক খায়। পাশ্চাত্যের লেখাপড়া করা আর কিছুটা গণতান্ত্রিক সমাজের চেয়ে আমাদের সমাজে শ্রেণিপরম্পরা অনেক বেশি। এই জাতপাত আর শ্রেণিবিভক্ত সমাজে ব

আরও পড়ুন

ভাষার শিষ্টাচার (প্রথম পর্ব)

9 November, 2024 - 02:30:00 PM

অধ্যাপক ড: পবিত্র সরকার বিশিষ্ট ভাষাবিদ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, পশ্চিমবঙ্গ। ১. প্রথম ক-টি কথা ভাষার শিষ্টাচার সামাজিক শিষ্টাচারেরই একটি অঙ্গ। অর্থাৎ দুজন বা একাধিক সামাজিক মানুষ একত্রিত হলে, তাদের মধ্যে শত্রুতার কোনও সম্পর্ক না থাকলে, আচরণে যে শিষ্টাচার ও সৌজন্য প্রত্যাশিত, ভাষাব্যবহারেও তার প্রতিফলন ঘটে। শত্রুতা থাকলে তো কোনও শিষ্টাচারের প্রশ্নই নেই, সেখানে ভাষাপ্রয়োগ গালাগালের চেহারা নেওয়ার কথা, এবং তাতেও হয়তো আদানপ্রদান থেমে থাকে না। শত্রুতা না থাকলেও কোনও কারণে দূরত্ব বা অবজ্ঞা বা বিদ্বেষ থাকতেই পারে, ফলে এক জন আর-একজনকে দেখে মুখ ঘুরিয়ে চলে যেতেই পারে। এই 'এড়িয়ে য

আরও পড়ুন

SUBSCRIBE TO NEWSLETTER

SUSCRIBETE