বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির নিজস্ব মঞ্চ

কোভিডে মানুষ দিশাহারা, কোথায় যাবে তাঁরা

29 July, 2020 - 06:05:00 PM

সমস্ত বিশ্ব আজ করোনা আতঙ্কে স্তব্ধ। বিশ্ব-স্বাস্থ্য-সংস্থা দ্বারা ঘোষিত এই বিশ্ব অতিমারিতে ভারত তথা পশ্চিমবঙ্গের অবস্থাও বেশ নাজেহাল। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যদিও সুস্থতার হার আশার আলো দেখাচ্ছে তা সত্ত্বেও মানুষ আজ আতঙ্কিত, ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। নিত্যদিনের খবরের কাগজের প্রথম পাতা কিংবা দূরদর্শনের পর্দায় ভেসে ওঠা কিছু অমানবিক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মানুষ আজ বড্ড অসহায়।

আরও পড়ুন

কলকাতার ডায়েরি (সপ্তম পর্ব)

28 July, 2020 - 03:50:00 AM

রাহুল ব্যানার্জি এবং সুদীপ দে র সাথে আমার যেবার পরিচয় হয়েছিল সেবার আমি কলকাতায় গিয়েছিলাম আমার গায়ক এবং সুরকার বন্ধু রাজর্শী শীলের তত্বাবধানে কয়েকটি গানরেকর্ড করতে। রাজর্শী একজন দারুন মানুষ- ভীষণ অমায়িক, নিরহংকার এবং সবচেয়ে বড়কথা আমি ওর সাথে ভীষন স্বাছন্দ্য বোধ করি সব বিষয়ে।

আরও পড়ুন

চিরঘুমের দেশে অমলাশঙ্কর

27 July, 2020 - 08:25:00 AM

ঘুমের মধ্যেই চিরঘুমের দেশে চলে গেলেন বরণীয় নৃত্য - ব্যক্তিত্ব অমলাশঙ্কর গত 24 জুলাই ভোরে l অবিস্মরণীয় উদয়শঙ্করের একাধারে শিষ্যা ও সহধর্মিনী অমলাশঙ্কর নৃত্যজগতে তাঁর প্রতিভার উজ্জ্বল পরিচয় রেখেছেন সারা জীবন ধরে l 1919 - র 27 জুন অবিভক্ত বাংলাদেশের যশোরের বাটাজোর গ্রামে নন্দী পরিবারে অমলার জন্ম l বাবা অক্ষয় নন্দী ছিলেন স্বর্ণ - ব্যবসায়ী l 1931- এ প্যারিসে এক আন্তর্জাতিক প্রদর্শনীতে অক্ষয় নন্দী তাঁর অলংকার সামগ্রী নিয়ে যোগ দিতে গেলে অমলা তাঁর সঙ্গী হন l উদয়শঙ্কর তখন প্যারিসবাসী, দল নিয়ে নাচের অনুষ্ঠান করছেন বিভিন্ন জায়গায় l সেখানেই উদয়শঙ্করের নাচ দেখে অমলা মোহিত l উদয়শঙ্কর ও তাঁর পরিবার অর্থাৎ মা - ভাইদের সঙ্গেও পরিচয় হল l

আরও পড়ুন

রেখে যায় পালক

27 July, 2020 - 05:50:00 AM

পরে থাকা পালকরা প্রশ্ন করেছিল! পালক ফেলে রেখে পাখি যায় কেন? পাখি কেন যায়! পাখি যেতে চায় না পালক রেখে তাকে যেতে হয়। পালক নিতে পারে না সে! পালক প্রশ্ন কওে, সেই বালকবয়সে!

আরও পড়ুন

মিষ্টি কুমড়ো ফুলের বড়া

25 July, 2020 - 03:15:00 AM

মিষ্টি কুমড়ো ফুলের বড়া অথবা পাকোড়া যেই নামেই ডাকি না কেন ..... স্বাদের কোনও হেরফের নেই। তো এখন বর্ষাকাল। এই সময়টায় হলুদ ফুলে ফুলে মিষ্টি কুমড়ো গাছ ছেয়ে যায়। প্রতিদিন আমাদের গৃহস্থালী কাজের সহকর্মী রওশন আরা ভোরবেলাতেই চলে আসে। হঠাৎ সেদিন দেখি ভোরবেলা এক গুচ্ছ হলুদ কুমড়ো ফুল হাতে নিয়ে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমি তো দরজা খুলে অবাক বিস্ময়ে বাকরুদ্ধ। রওশন আরা শ্যামলা বরণ বেশ মিষ্টি চেহারা। এক গুচ্ছ কুমড়ো ফুলের হলুদ রঙের ছটা ওঁর মুখে যেন এক স্নিগ্ধ আলোর ছটা লেপটে দিয়েছিল। ভোরবেলা তে সেই দৃশ্য কি যে মায়াভরা ছিল। এই বর্ষায় কুমড়ো ফুলের বড়া খেতে কি যে ভাল লাগে। অনেকেরেই নিশ্চয়ই ভালো লাগে। খুব সহজেই হয়ে যায় কিন্তু।

আরও পড়ুন

খুনসুটি

25 July, 2020 - 01:25:00 AM

"তুই আমার হেডফোন কেন নিয়েছিস? তাও না বলে?” আবার শুরু হল | বুবাইয়ের চিৎকার শোনা যাচ্ছে | এরপর রিমলির গলা শোনা যাবে | হতাশভাবে অন্তরা মাথা নাড়ে | একবার ভাবে উঠে গিয়ে ভাইবোনের ঝগড়া থামায় | তারপর নিজের মনকে শক্ত করে | রিপোর্ট টা শেষ করা বেশি জরুরি| ঘরের সব কাজ পড়ে আছে | এই লকডাউনের জন্য এমনিতেই এতো কাজ বেড়েছে!

আরও পড়ুন

কোভিডে মানুষ দিশাহারা, কোথায় যাবে তাঁরা

24 July, 2020 - 10:52:00 AM

মার্চ মাস থেকে আমাদের রাজ্য তথা সারা দেশে কোভিড-১৯ এর অতিমারি।ভাবা গিয়েছিল "লক-ডাউন" করলে আমরা বুঝি এই করোনা সংক্রমণ থেকে বেরিয়ে আসব। কিন্তু আজ জুলাই মাসের মাঝামাঝি; যত দিন যাচ্ছে মানুষ তত অসহায় হয়ে পড়ছে। কি করে বুঝব কোভিডে আক্রান্ত নই? পরীক্ষা করতে হবে, কিন্তু পরীক্ষা করব কিভাবে? তার জন্য তো ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজন। আচ্ছা আজ হয়নি কিন্তু কাল তো হতেও পারে। প্রয়োজনে তো বেরতে হচ্ছে। না হলে তো জীবন জীবিকার সংকট।

আরও পড়ুন

নগণ্য কাব্য থেকে মহান গদ্যে উত্তরণ: রসস্রষ্টা ও প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (চতুর্থ পর্ব)

24 July, 2020 - 07:15:00 AM

স্বভাবতই ভগবান বলে স্বীকৃত কোন অতিপুরুষের জীবনী লিখতে বসলে ধর্ম ও আধ্যাত্মিকতাই উপজীব্য বিষয় হয়ে দাঁড়ায়। যেমন তুলসীদাসকৃত ‘রামচরিতমানস’। কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে তা হয়নি। ভারতীয় সংবিধানের অন্যতম প্রণেতা ও ভারতীয় বিদ্যাভবনের প্রতিষ্ঠাতা কানাইলাল মানেকলাল মুন্সী তাঁর বিখ্যাত সাত খণ্ডে সমাপ্ত কৃষ্ণ জীবনী "কৃষ্ণাবতার"এর ভূমিকাতে

আরও পড়ুন

করোনা আবহে বিচার ব্যবস্থা বেশ কিছুটা ব্যাহত। এর ভবিষ্যত কি?

24 July, 2020 - 05:50:00 AM

করোনা মহামারীর কারণে বদলে গিয়েছে বহু মানুষের জীবন-জীবিকা। বিচার ব্যবস্থাও বেশ কিছুটা ব্যাহত হচ্ছে। আদালতকে ঘিরে জীবিকা অর্জনে যুক্ত মানুষ কিংবা আইনজীবী সকলেই আজ সংকটে, আর্থিক অনটনে। বিচার প্রার্থীরাও উৎকন্ঠায়। দীর্ঘসূত্রীতার সমস্যা আরো বাড়ছে। তাই বর্তমানে বিচার প্রার্থীদের একটিই প্রশ্ন, বিচার কবে পাব?

আরও পড়ুন

কিছু বাকি থাকা কথা

23 July, 2020 - 02:35:00 AM

কিছু বাকি থাকা কথা কিছু স্বপ্ন, কিছু না গাওয়া গান কিছু অব্যক্ত ব্যথা আর নীরব কিছু অভিমান কিছুটা রিমঝিম বৃষ্টি

আরও পড়ুন

SUBSCRIBE TO NEWSLETTER

SUSCRIBETE