বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির নিজস্ব মঞ্চ

From Rules to Agents: The 2026 Horizon of Artificial Intelligence

17 March, 2026 - 12:00:00 PM

বাংলা ওয়ার্ল্ডওয়াইড প্রতিবেদন: একসময় কম্পিউটার মানেই ছিলো বড় বড় ক্যালকুলেটর—যেখানে আমরা যা বলতাম, শুধু সেই কাজটাই করা হতো। কিন্তু আজ সেই কম্পিউটারই কথা বলে, ছবি চিনে ফেলে, রোগ ধরতে সাহায্য করে, এমনকি আমাদের কাজেও হাত লাগায়। এই পরিবর্তনের নাম হলো Artificial Intelligence (AI)। সম্প্রতি, ৮ই ফেব্রুয়ারী, কলকাতায় "বাংলা ওয়ার্ল্ডওয়াইড"-এর পক্ষ থেকে আয়োজিত, পঞ্চম আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে, প্রফেসর স্বাগতম দাস, AI-এর এই দীর্ঘ যাত্রা নিয়ে একটি বক্তৃতায় খুব সহজভাবে বিষয়টি বোঝান— কীভাবে AI ধীরে ধীরে “নিয়ম মানা যন্ত্র”থেকে “বুদ্ধিমান সহকর্মী”হয়ে উঠছে। ১৯৫৬ সালে প্রথম AI শব্দটা ব্যবহার করা হয়। তখন কম্প

আরও পড়ুন

Artificial Intelligence and its Impact

13 March, 2026 - 12:00:00 PM

বাংলা ওয়ার্ল্ডওয়াইড প্রতিবেদন: কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে মানুষের সাহায্যকারী বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তাভাবনা, কাজ এবং ভবিষ্যতের উপরে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে। চিকিৎসা, শিক্ষা, গবেষণা, শিল্প- প্রায় সব ক্ষেত্রেই এই কৃত্রিম বুদ্ধিমত্তা, এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এই উন্নতির সঙ্গে সঙ্গে কিছু আশঙ্কা এবং নৈতিক সমস্যারও সৃষ্টি হচ্ছে। বাংলা ওয়ার্লড ওয়াইড আয়োজিত বিশ্ব বাঙালি সম্মেলনের দ্বিতীয় দিন, ৭ ফেব্রুয়ারি শিক্ষাবিদ, চিকিৎসক ও প্রযুক্তিবিদ ও কর্পোরেট কর্তা এই ভাবেই কৃত্রিম মেধাকে উপস্থাপিত করলেন। এই আলোচনা সভাটির সঞ্চালনা করেন শ্রী অঞ্জন বন্দ্যোপাধ্যায়,...

আরও পড়ুন

AI impacts on Jobs/Career

13 March, 2026 - 02:00:00 AM

বাংলা ওয়ার্ল্ডওয়াইড প্রতিবেদন: AI এই শব্দটি এখন শুধু প্রযুক্তির পরিভাষা নয়, আমাদের প্রতিদিনের কাজ, শিক্ষা, ব্যবসা ও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, AI কি আমাদের চাকরি কেড়ে নেবে? নাকি নতুন সুযোগের দরজা খুলে দেবে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত আলোচনা। বাংলা ওয়ার্ল্ডওয়াইড আয়োজিত, পঞ্চম আন্তর্জাতিক বাঙালি সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে AI-এর প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন শিল্প ও প্রযুক্তি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। আলোচনার সূচনা করেন সঞ্চালক শ্রী বিদ্যুৎ মজুমদার, জে.আই.এস-এর ডেপুটি ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট)। তিনি সরাসরি ...

আরও পড়ুন

কবি সম্মেলন

12 March, 2026 - 12:30:00 PM

বাংলা ওয়ার্ল্ডওয়াইড প্রতিবেদন: বাংলা ওয়ার্ল্ডওয়াইড দ্বারা আয়েজিত তিনদিনের পঞ্চম আন্তর্জাতিক বাঙালী সম্মেলনের তৃতীয় দিন, ৮ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছিল একটি “কবি সম্মেলন, যেখানে একাধিক কবি ও সাহিত্যপ্রেমী অংশগ্রহণ করেন। প্রখ্যাত সাহিত্যিক এবং সমগ্র আয়োজনের অন্যতম কর্ণধার শ্রী নবকুমার বসুর ভাবনা এবং পরিচালনায় এই অনুষ্ঠানের পরিবেশ ছিল আন্তরিক, আবেগঘন ও সাহিত্যনির্ভর। হয়তো অনেক কবি উপস্থিত ছিলেন না বা থাকতে পারেন নি- কিন্তু যাঁরা ছিলেন তাঁদের লেখা মুগ্ধ করেছে।   অনুষ্ঠানের শুরুতে প্রথম কবিতা পাঠ করেন কবি মধুসূদন দারিপা। বাঁকুড়ার ভূমিপুত্র মধুসূদন তাঁর বই থেকে মূলত যে প্রমের কবিতাগুলি পাঠ করেন ...

আরও পড়ুন

'ভদ্রলোক একটি ঐতিহাসিক 'সংখ্যালঘু', 'অস্তিত্ব হীন জাতি'

12 March, 2026 - 02:00:00 AM

বাংলা ওয়ার্ল্ডওয়াইড প্রতিবেদন: "আমরা বাঙালি, এ কথা জানাই গর্ব ও গৌরবে,/বাংলার বুকে আজও বেঁচে আছি অতীতের সৌরভে।" 'ভদ্রলোক'—শব্দটি বাঙালির সঙ্গে যেন অদৃশ্য সুতোয় বাঁধা। সমাজে, সাহিত্যে, রাজনীতিতে কিংবা সংস্কৃতিচর্চায়—বাঙালিকে প্রায়শই একটি বিশেষ পরিচয়ে চিহ্নিত করা হয়েছে: তিনি নাকি ভদ্র, মার্জিত, সংস্কৃতিমনস্ক ও বুদ্ধিদীপ্ত। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের সময়ে, বিশেষত রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়–এর মতো মনীষীদের হাত ধরে যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির উত্থান ঘটেছিল, তাদেরই বলা হতো ‘ভদ্রলোক’। এই ‘ভদ্রলোক’ পরিচয়টি কেবল আচার-আচরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; ...

আরও পড়ুন

বেসরকারি চিকিৎসা ব্যবস্থা: প্রত্যাশা বনাম বাস্তবতা

10 March, 2026 - 12:00:00 PM

বাংলা ওয়ার্লডওয়াইড প্রতিবেদন: স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। আর স্বাস্থ্য সেবা মানে শুধু চিকিৎসা নয় একটা দেশের মানুষের সুস্থতা, জাতির উন্নতি। তাই, সুস্থ জীবনযাপন এবং উন্নত ভবিষ্যৎ গঠনের জন্য মানসম্মত চিকিৎসা ব্যবস্থা অপরিহার্য। সেই প্রেক্ষিতেই স্বাস্থ্য সেবার জগতে সরকারি হাসপাতাল গুলির পাশাপাশি এক নতুন দিগন্তের সূচনা করেছিল বেসরকারি চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য আর উন্নত করার যে লক্ষ্য নিয়ে বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে এসেছিল, তা আজ কতটা সফল হয়েছে? এই প্রশ্নগুলোই উঠে এসেছে, সাম্প্রতিক বাংলা ওয়ার্ল্ডওয়াইড আয়োজিত, পঞ্চম আন্তর্জাতিক বাঙালি সম্মেলনের অন্তিম দিন অর্থাৎ ৮ ফেব

আরও পড়ুন

চোখের যত্নে সচেতনতা, দৃষ্টিশক্তিতে নিরাপত্তা

7 March, 2026 - 12:00:00 PM

বাংলা ওয়ার্ল্ডওয়াইড প্রতিবেদন: চোখ মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঙ্গ। চোখের মাধ্যমেই আমরা আমাদের চারপাশের পৃথিবীকে দেখতে, চিনতে এবং উপলব্ধি করতে পারি। তাই চোখের সুস্থতা রক্ষা করা অত্যন্ত জরুরি। নানা ধরনের চোখের রোগ আছে যা দৃষ্টিশক্তি কেড়ে নেয়। এর মধ্যে গ্লুকোমা একটি গুরুতর ও নীরব রোগ, যা সময়মতো শনাক্ত ও চিকিৎসা না করলে স্থায়ী অন্ধত্বের কারণ হতে পারে। চোখ ও গ্লুকোমা সম্বন্ধে সকলকে সচেতন করতে বাংলা ওয়ার্ল্ডওয়াইড তিনদিনব্যাপী পঞ্চম আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে একটি সভার আয়োজন করেছিল। এই সভার নাম ছিল "ইওর আইস আর ইওর প্রেসিয়াস টুলস, কেয়ার ফর দেম"। এই সভার প্রধান বক্তা ছিলেন ড

আরও পড়ুন

সারভিক্যাল ক্যান্সার: সচেতনতা, প্রতিরোধ ও সময়মতো চিকিৎসাই জীবনরক্ষার চাবিকাঠি

7 March, 2026 - 02:00:00 AM

বাংলা ওয়ার্ল্ডওয়াইড প্রতিবেদন: বর্তমানে সারভিক্যাল ক্যান্সার নারীদের মধ্যে একটি সাধারণ ক্যান্সার। বিশ্বজুড়ে নারীদের ক্যান্সারের মধ্যে সারভিক্যাল ক্যান্সার একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে। তবে এই ক্যান্সার প্রতিরোধযোগ্য। এই গুরুত্বপূর্ণ বিষয়েই পঞ্চম আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে একটি সভার আয়োজন করেছিল বাংলা ওয়ার্ল্ডওয়াইড। সভার নাম ছিল "প্রিভেন্টিং সারভিক্যাল ক্যান্সার"। এই সভার বক্তা ছিলেন ডাঃ সুজাতা দত্ত। সভার শুরুতেই ডাঃ দত্ত সারভিক্যাল ক্যান্সার কি তা ব্যাখ্যা করেন। সারভিক্যাল ক্যান্সার হল মূলত জরায়ুর নিচের অংশ অর্থাৎ জরায়ুমুখে সৃষ্ট ক্যান্সার। তিনি

আরও পড়ুন

ক্যান্সার মানেই মৃত্যু দূত নয়

6 March, 2026 - 12:30:00 PM

বাংলা ওয়ার্ল্ডওয়াইড প্রতিবেদন: ক্যান্সার! কর্কট রোগ! কথাটা শুনলেই যেন এক অজানা আশঙ্কা উঁকি দেয়। যার নাম শুনলেই মনের মধ্যে জাঁকিয়ে বসে ভয়, তা যদি দেখা দেয় প্ৰিয়জনের মাঝে! গোটা পৃথিবীটাই ওলোট পালোট হয়ে যায় চোখের সামনে। কিন্তু চিকিৎসা আর প্রযুক্তি যে এগিয়ে গেছে অনেকটা পথ, মনোবল আর সাহস থাকলে সহজেই যে জয় করা যায় ক্যান্সার এর মত মারণ রোগ, তা সবার সামনে তুলে ধরতেই বাংলা ওয়ার্ল্ডওয়াইডের পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনের তৃতীয় দিন অনুষ্ঠিত হয়েছিল ক্যান্সার warrior বা ক্যান্সার যোদ্ধাদের নিয়ে এক বৈঠক। যার উদ্দেশ্য ছিল মানুষকে বোঝানো, ক্যান্সার এক কঠিন রোগ হলেও তা সারিয়ে তোলা সম্ভব। ডঃ মধুছন্দা কর এর

আরও পড়ুন

ডায়াবেটিস, স্থূলতা ও ফ্যাটি লিভার: আধুনিক জীবনের নীরব মহামারির ত্রিমুখী হুমকি

6 March, 2026 - 02:00:00 AM

বাংলা ওয়ার্ল্ডওয়াইড প্রতিবেদন: ডায়াবেটিস, স্থূলতা এবং ফ্যাটি লিভার রোগ-এই তিনটি অসুখ বর্তমানে বিশ্বজুড়ে দ্রুত হারে বাড়ছে এবং একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আধুনিক জীবনযাত্রা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব ও মানসিক চাপ এই রোগগুলির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। ক্রমশ বেড়ে ওঠা এই অসুখ নিয়ে সকলকে সচেতন করতে গত ৮ ফেব্রুয়ারি পঞ্চম আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে একটি বিশেষ সভার আয়োজন করেছিল বাংলা ওয়ার্ল্ডওয়াইড। স্বাস্থ্যের এই গুরুত্বপূর্ণ সভাটি সঞ্চালনা করেন সৈয়দ নাসিরুদ্দিন। এই সভার বক্তা ছিলেন ডাঃ অশোকানন্দ কোনার এবং ডাঃ সুজয় ঘোষ।      গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট অশোকা

আরও পড়ুন

SUBSCRIBE TO NEWSLETTER

SUSCRIBETE